ছবি: সংগৃহীত
সারাদেশ

বিজয় দিবসে ভোলায় চিত্রাঙ্গন প্রতিযোগিতা 

ভোলা প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে ভোলায় রূপালী ব্যাংকের জোনাল অফিসের আয়োজনে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: আজ মহান বিজয় দিবস

দিবসটি উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) দিনের প্রথম প্রহরে জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থিত ১৯৭১ সালের শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পণ করেন রূপালী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরা। পরে রূপালী ব্যাংকের জোনাল অফিসে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতার।

এতে রূপালী ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় ব্যাংকের সিনিয়র অফিসার ফারহানা ইসলামের মেয়ে সুবাহ্ তসলিম অরিন জাতীয় স্মৃতিসৌধ একে প্রথম স্থান অধিকার করে।

আরও পড়ুন: স্মৃতিসৌধে ইসলামী ব্যাংকের পুষ্পস্তবক অর্পণ

এছাড়া বাংলা বাজার শাখার সিনিয়র অফিসার নেসার উদ্দিনের মেয়ে সুমাইয়া ফাইরুজ দ্বিতীয় স্থান অধিকার করে, রূপালী ব্যাংকের জোনাল অফিসের সিনিয়র কামরুজ্জামানের মেয়ে নূসাইবা জামান অরিণ তৃতীয় স্থানে পুরস্কৃত করা হয়।

আলোচনা সভায় জিন্নাগড় শাখার ব্যবস্থাপক আরমান কিবরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভোলা রূপালী ব্যাংকের জোনাল অফিসের জোনাল প্রধান দেব ব্রত সাহা।

আরও পড়ুন: বিজয় দিবসে ইসলামী ব্যাংকের আলোচনা অনুষ্ঠান

এ সময় উপস্থিত ছিলেন- কর্পোট শাখার ব্যবস্থাপক প্রশান্ত কুমার দাস, ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আবুল কালাম, ইলিশা শাখার ব্যবস্থাপক মোশাররফ হোসেন, বোরহানউদ্দিন শাখার ব্যবস্থাপক মো. মনসুর, রূপালী ব্যাংকের জোনাল সিনিয়র অফিসার ফারহানা ইসলাম, মহাজন পট্টি শাখার সিনিয়র অফিসার ফারহানা ইসলাম ও আব্দুর রশিদ মো. মমিনসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা