ছবি: সংগৃহীত
সারাদেশ

পুকুর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরে পুকুর থেকে এক অজ্ঞাত নারীর (৬০) লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিক তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।

আরও পড়ুন: সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সোয়া ৯ টার দিকে উপজেলার চরবাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালু সওদাগর বাড়ির পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম জানান, স্থানীয়রা সকাল ৭ টার দিকে পুকুরে অজ্ঞাতনামা নারীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। তার পরনে সোয়েটার ও পায়ে মোজা ছিল। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ জনের

স্থানীয়দের ভাষ্যমতে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিল। নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা