ছবি : সংগৃহিত
সারাদেশ

সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জে বিজয় দিবসের সরকারি অনুষ্ঠানে উড়ানোর জন্য বেলুন ফোলাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আনোয়ার ব্যাপারী (৫০) নামের এক বেলুন বিক্রেতা নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছে কবির হোসেন (২৩) নামের অপর এক বেলুন বিক্রেতা।

আরও পড়ুন: স্মৃতিসৌধে লাখো মানুষের ঢল

শনিবার (১৬ ডিসেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে দায়িত্বরত সহকারী উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান।

নিহত আনোয়ার ব্যাপারী ফরিদপুর জেলার কোতোয়ালি থানার আরোকান্দি গ্রামের কাওসার ব্যাপারীর ছেলে। আর আহত কবির হোসেন (২৩) মানিকগঞ্জ সদর উপজেলার পশ্চিম শানবান্ধা গ্রামের আতর আলীর ছেলে।

আরও পড়ুন: রাষ্ট্রপতির সঙ্গে সিইসির বৈঠক কাল

মো. মোস্তাফিজুর রহমান জানান, আজ ভোর সাড়ে ৪ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচতলায় গণ শুনানিস্থলে ওই ২ বেলুন বিক্রেতা বিজয় দিবসে উড়িয়ে দেয়ার জন্য বেলুন ফোলাচ্ছিলেন। এ সময় বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ২ জন গুরুতর আহত হন।

তিনি আরও জানান, বিস্ফোরণে আনোয়ার ব্যাপারীর একটি পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে মানিকগঞ্জ সদর থানা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে প্রথমে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আনোয়ার ব্যাপারীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। পথে তিনি মারা যান।

আরও পড়ুন: স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, ভোর ৪ টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচ তলায় বেলুন বিক্রেতা আনোয়ার বিজয় দিবসের অনুষ্ঠানের জন্য বেলুন ফোলাচ্ছিলেন। এ সময় সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গুরুতর আহত হন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা