সংগৃহীত ছবি
সারাদেশ

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ১১

জেলা প্রতিনিধি: আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন: ঝুট গুদাম-কাঁচামালের দোকানে আগুন

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে আশুলিয়ার গোমাইল এলাকায় আমজাদ ব্যাপারীর বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- সুমন মিয়া (৩০), সূর্য্য বানু (৫৫), জহুরা বেগম (৭০), মো. মনির হোসেন (৪৩), সোহেল (৩৮), শিউলি আক্তার (২৫), শারমিন (২৫), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (০৭), সোয়ায়েদ (০৪) ও সুরাহা (০৩)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সুমন তার পরিবার নিয়ে আশুলিয়ায় গোলাইল এলাকায় আমজাদ ব্যাপারীর ভাড়া বাড়িতে দোতলায় থাকেন। আজ শবে বরাত উপলক্ষ্যে তার ভাই সোহেল ও তার পরিবারের আরও সদস্যরা বেড়াতে আসে। সুমন বাড়িতে আসা অতিথিদের পিঠা দিয়ে আপ্যায়ন করার জন্য আয়োজন করে। এসময় পিঠা বানাতে গেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে সুমনের পরিবার ও অতিথিরা সবাই দগ্ধ হয়।

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের কাস্টমার সার্ভিস অফিসার মাসুদ রানা বলেন, রাত সাড়ে ১০টার দিকে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে আসে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা