সংগৃহীত ছবি
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে আব্দুল্লাহ হত্যা বিচারের দাবি

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে শিশু আব্দুল্লাহ হত্যার দৃষ্টান্তমূলক বিচার ও আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আরও পড়ুন :

বৃহস্পতিবার (১৪) ডিসেম্বর সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার ভাউলারহাটে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে ৯নং রায়পুর ইউনিয়ন চেয়ারম্যান নুরুল ইসলাম সহ দুই হাজারেরও অধিক বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন :

মানববন্ধন কর্মীরা অভিযোগ করে বলেন, নিষ্পাপ শিশু আব্দুল্লাহকে তারা এভাবে নির্মমভাবে কেন হত্যা করল আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে এ ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে প্রশাসনের কাছে শাস্তির দাবি করেন এলাকাবাসী।

৯নং রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, আব্দুল্লাহকে তার নানা মতিউর রহমান ফুসলিয়ে এখান থেকে নিয়ে গিয়ে চক্রান্ত করে হয়তোবা ছেলেটাকে হত্যা করেছে। এ বিষয়ে থানায় মামলা করার পরে প্রশাসন সে আসামিদের ধরে নিয়ে আসার পরেও কেন ছেড়ে দিল তা আমার জানা নেই। আমি সেই আসামিদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছি।

আরও পড়ুন :

প্রসঙ্গত, ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের কৃষ্টপুর নামক গ্রামে নিখোঁজের ৩ দিন পরে গত ৫ ডিসেম্বর একটি পুকুর থেকে শিশু আব্দুল্লাহ'র লাশ পাওয়া যায়। এ ঘটনায় আব্দুল্লাহ এর দাদা মতিবুর রহমান, ছেলেটির বাবা মাসুদ রানা ও তার দাদিসহ ৮ জনের নামে হত্যা মামলা দায়ের করেন ছেলের মা রুনা আক্তার। আসামিদের দ্রুত গ্রেফতারের দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা