ছবি : সংগৃহিত
সারাদেশ

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ২ জনের

জেলা প্রতিনিধি: গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় জাতীয় পতাকা টানাতে গিয়ে আয়নাল (৩৫) ও আশরাফুল (৪৫) নামের ২ জন বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয়েছেন।

আরও পড়ুন: সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

শনিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে টঙ্গী পূর্ব থানার বিসিক এলাকায় ফকির মার্কেটের আইএফএল গার্মেন্টসের নির্মাণাধীন ভবনের সামনে এই ঘটনা ঘটে।

নিহত আয়নাল নওগাঁর নেয়ামতপুর থানার বালিচার গ্রামের কছিমদ্দিনের ছেলে এবং আশরাফুল গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার কাজলা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। আয়নাল পরিবার নিয়ে টঙ্গীর মরকুন মধ্যপাড়া আলী ড্রাইভারের বাড়িতে ভাড়া থাকতেন। তিনি একজন নিরাপত্তা প্রহরী। আর আশরাফুল একজন নির্মাণ শ্রমিক ছিলেন।

আরও পড়ুন: পঞ্চগড়ে বইছে শৈত্য প্রবাহ

জানা যায়, টঙ্গী পূর্ব থানার বিসিক ফকির মার্কেট এলাকায় আইএফএল গার্মেন্টস কারখানার নিরাপত্তা প্রহরী আয়নাল ও নির্মাণ শ্রমিক মো. আশরাফুল কারখানার পক্ষ থেকে শনিবার সকাল সাড়ে ৭টায় লোহার রডের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করতে যান। এসময় অসাবধানতাবশত জাতীয় পতাকা টানানোর রডটি পাশে বিদ্যুতের তারে স্পর্শে লেগে বিদ্যুতায়িত হয়ে আয়নাল ও আশরাফুল গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে তাদের কারখানার অন্যান্যরা উদ্ধার করে চিকিৎসার জন্য টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ তাদের মরদেহ সুরতহাল করেন।

আরও পড়ুন: দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায়

ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, সকালে জাতীয় পতাকা টানাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ জন মারা গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা