সংগৃহীত ছবি
সারাদেশ

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: ভোলা জেলায় চরফ্যাশনে নুসরাত জাহান হাফসা (২৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: ১০ ডিগ্রির নিচে পঞ্চগড়ের তাপমাত্রা

সোমবার (১৩ জানুয়ারি) গভীর রাতে পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডস্থ নিহতের স্বামীর বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

নিহতের স্বামীর নাম মো. মামুন। তিনি ঢাকায় পূবালী ব্যাংকে জুনিয়র অফিসার পদে চাকরি করেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

পুলিশ জানায়, রাতে ঢাকায় চাকরিরত স্বামী মামুনের সঙ্গে স্ত্রী নুসরাত জাহান হাফসার মোবাইলে পারিবারিক বিষয়ে কথা কাটাকাটি হয়। এতে অভিমান করে ঘরের শয়ন কক্ষের সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। রাতে শ্বশুর সালাউদ্দিন বাসায় ফিরে শয়ন কক্ষের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে প্রতিবেশীদের জানালে তারা চরফ্যাশন থানা পুলিশকে জানায়। পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে।

চরফ্যাশন থানার ওসি মো. মিজানুর রহমান হাওলাদার জানান, অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা