সংগৃহীত ছবি
সারাদেশ

ভালুকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মনিরুজ্জামান মনির ও তার পরিবারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে উপজেলার ভরাডোবা ইউনিয়নের নিশিন্দা গ্রামের মানুষ। মনির এক সময় আওয়ামিলীগ সমর্থক ও ছাত্রলীগ নেতা হলেও বর্তমানে বড় ভাই যুবদল নেতা দিপুর পরিচয়ে এলাকায় বিভিন্ন রকম অপকর্ম করে যাচ্ছে।

আরও পড়ুন: কয়লাভর্তি ট্রাক খাদে পড়ে চালক নিহত

জানা যায়, মনিরুজ্জামান মনির এক সময় কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটির সহ-সম্পাদক ছিলেন। রাজনৈতিক পরিচয়ে এলাকায় বিভিন্ন রকম অপকর্ম করে আসছিলেন। ওই সময় ভালুকা মডেল থানা ও ময়মনসিংহ জেলা কোর্টে তাদের নামে একাধিক অভিযোগ হয়। কিন্তু অজানা কারণে তাদের কোনো বিচার হয়নি। সরকার পতনের পর থেকে রাজনৈতিক পরিচয় পালটে তার বড় ভাই যুবদল নেতা দিপুর পরিচয়ে এখনো বিভিন্ন অপকর্ম করে যাচ্ছে এলাকায়।

নিশিন্দা গ্রামের মুদি দোকানি মনসুর বলেন, মনির সহ কয়েকজন আমার দোকানের সামনে ময়লা ফেলে রাখে। গ্রামের মানুষ তাদের অত্যাচারে অতিষ্ঠ। আমরা এদের বিচার চাই।

বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক জানান, মনিরদের একটা ফ্যামিলির কাছে পুরো গ্রামের মানুষ জিম্মি। এলাকার রাস্তা বন্ধ করে রাখছে। রাস্তায় ময়লা ফেলে রাখে। এদিক দিয়ে চলাচল করা যায় না।

ওই গ্রামের কাশেম তরফদার বলেন, মনিররা সরকারি হালটের রাস্তা দখল করে রাখছে। আমাদের বাচ্চারা এদিক দিয়ে গেলে শরীরে ময়লা ফেলে দেয়। বিভিন্ন অশালীন গালিগালাজ করে। আমরা তাদের কাছে জিম্মি হয়ে আছি।

অভিযুক্ত মনিরের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

ভরাডোবা ইউনিয়ন প্রশাসক কৃষিবিদ সাইদুর রহমান জানান, উপজেলা প্রকৌশলী মোঃ মাফুজুর রহমানকে সাথে নিয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে অবগত করেছি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা