সংগৃহীত ছবি
সারাদেশ

বজ্রপাতে প্রাণ গেল দুই জনের

ভোলা প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে পৃথক স্থানে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আ’লীগ নেতারা

মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার হাজারীগঞ্জ ৬ নম্বর ওয়ার্ড ও এওয়াজপুর ৩ নম্বর ওয়ার্ডে বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন, এওয়াজপুর ৩নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও শশীভূষণ সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক মো. লিটন ও চর-ফকিরা গ্রামের বাসিন্দা রফিজল মাঝির ছেলে মো. শিহাব (১৩)।

আরও পড়ুন : পুকুরে ভাসছিল শিশুর মরদেহ

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরের দিকে হঠাৎ বজ্রসহ ঝড়বৃষ্টি শুরু হয়। এসময় দলিল লেখক লিটন রাস্তা থেকে বাড়ি ফেরার পথে হঠাৎ বজ্রপাতে আহত হন। গুরুতর আহত লিটনকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এদিকে একই সময় চর-ফকিরা গ্রামের জেলে রফিজল ইসলামের ছেলে জেলে মো .শিহাব মাইনুদ্দিনঘাটে নোঙ্গর করা নৌকার কাছে ছিল। এসময় ঝড়বৃষ্টি শুরু হলে বাড়ি ফেরার পথে বজ্রপাতের আঘাতে গুরুতর আহত হন। পরে স্বজনরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জেরিন আক্তার শিহাবকে মৃত ঘোষণা করেন।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা