সংগৃহীত ছবি
সারাদেশ

ভোলায় বেলায়েত বাহিনীর প্রধানসহ ৪ সদস্য আটক 

ভোলা প্রতিনিধি: ভোলায় দুর্ধর্ষ সন্ত্রাসী বেলায়েত বাহিনীর প্রধানসহ চার সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। তারা হলেন বাহিনীর প্রধান মো. বেলায়েত হোসেন, সদস্য শেখ ফরিদ, মো. কামাল ও মো. আল আমিন।

আরও পড়ুন: নারীকে পিটিয়ে হত্যা

রবিবার দিবাগত মধ্য রাতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে ভোলা জেলার সদর উপজেলাধীন ৫ নং বাপ্তা ইউনিয়নে যৌথ অভিযানে তাদের আটক করা হয়। আটকের সময় তাদের কাছ থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুটি তাজা কার্তুজ ও চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ বলেন, ‘সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবৎ বেলায়েত হোসেনের নেতৃত্বে চাঁদাবাজি, জমি দখল ও ভয়ভীতি প্রদর্শন করে বিভিন্ন ধরনের অপকর্ম পরিচালনা করে আসছিল বলে জানা যায়। এছাড়া আটক মো. বেলায়েত হোসেনের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। আটক সন্ত্রাসীদের এবং জব্দ অস্ত্র, কার্তুজ ও সকল আলামতসহ ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা