সংগৃহীত ছবি
সারাদেশ

সাভারে অর্ধগলিত লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: সাভারে ভাকুর্তা ইউনিয়নের হিন্দু এলাকায় একটি মসজিদের পাশের পরিত্যক্ত ডোবায় অজ্ঞাত ১ ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে সাভার মডেল থানা পুলিশ।

শুক্রবার (২৫ অক্টোবর) রাত ৯টায় লাশটি উদ্ধার করা হয়। তবে নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনও নিশ্চিত করতে পারেননি দায়িত্বরত পুলিশের কর্মকর্তারা।

আরও পড়ুন: রান্নাঘরে মিললো মা-মেয়ের মরদেহ

স্থানীয় কোরবান আলী নামে ১ ব্যক্তি জানান, শুক্রবার রাতে ডোবা থেকে দুর্গন্ধ আসছিলো। এরপর কয়েকজন ব্যক্তি ওই দুর্গন্ধের সন্ধানে গেলে ১টি লাশ দেখতে পান। এর পরে তারা থানায় খবর দেয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থল পরিদর্শন করে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। তবে লাশটি কয়েক দিন আগের হওয়ায় পচে গেছে। এখন তার নাম-পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে এবং লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেই সাথে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা তদন্ত করা হচ্ছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা