প্রতীকী ছবি
সারাদেশ

সাভারে প্লাস্টিক গোডাউনে আগুন

জেলা প্রতিনিধি : সাভারের ভাকুর্তায় একটি প্লাস্টিক বোতলের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : মালয়েশিয়ায় ১০ বাংলাদেশি আটক

শুক্রবার (১৭ মার্চ) দুপুর ১টার দিকে সাভারের ভাকুর্তা ইউনিয়নের লুটেরচর এলাকার ওই গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে সাভার ও মোহাম্মদপুরের ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

গোডাউনটির নাম না থাকায় ক্ষয়ক্ষতি বা এ সম্পর্কে কোন তথ্য দিতে পারেনি ফায়ার সার্ভিস।

আরও পড়ুন : আওয়ামী লীগের পূর্ণ প্যানেল বিজয়ী

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা জায়, ওই এলাকায় একটি বাউন্ডারি দিয়ে পুরাতন প্লাস্টিকের বোতল সংরক্ষণ করে সেগুলো প্রক্রিয়া করা হতো। আজ দুপুরে হঠাৎ সেখান থেকে ধোয়া উড়তে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে সাভার ট্যানারি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

আগুনের তীব্রতা বেশি হওয়ায় মোহাম্মদপুর ফায়ার সার্ভিসের আরও ৩টি ইউনিটসহ কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। মোট ৭ ইউনিটের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন : ফের ইসরায়েলের অভিযান, নিহত ৪

সাভার ট্যানারি ফায়ার স্টেশনের টিম লিডার মো. মনোয়ার হোসেন বলেন, প্রায় দেড় ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রাথমিকভাবে গোডাউনের কোনো তথ্য, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। এ ব্যাপারে পরবর্তী সময়ে জানানো হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা