সংগৃহীত ছবি
সারাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজনৈতিক দল হবে না

এসআর শফিক স্বপন, মাদারীপুর প্রতিনিধি: ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানারে কোন রাজনৈতিক দল হবে না, এটা শতভাগ ঠিক। তবে এই ব্যানারে যেসব মানুষরা আছে তারা যদি অন্য কোন নামে বা ব্যানারে রাজনৈতিক দল বা রাজনীতি করতে চায় সে বিষয়ে তাদের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার রয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম।

আরও পড়ুন : নিহত পুলিশ সদস্যদের তালিকা প্রকাশ

শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে মাদারীপুর পৌরসভা সম্মেলন কক্ষে মাদারীপুরে আন্দোলনকারী শিক্ষার্থী ও নিহত পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।

সমন্বয়ক সারজিস আলম আরও বলেন, এখন বিষয় হচ্ছে আমরা সেই রাজনৈতিক ব্যানারে যাবো কিনা, সেটা এখনও আলোচনার বিষয়। তবে আগস্ট বিপ্লবের পর দেশে দিন দিন ষড়যন্ত্র আরও বৃদ্ধি পাচ্ছে। এখনই আমাদের বিভক্ত হওয়া যাবে না। বিভক্ত হলে আমরা দূর্বল হয়ে যাবো এবং ফ্যাস্টিটরা পুনরায় জায়গা দখল করে নিবে। শেখ হাসিনা পালিয়ে গেলেও সকল নেতাকর্মী নিয়ে যাননি। কিছু অংশ পালিয়েছেন, তাই আমরা সোচ্চার না থাকলে তারা পুনরায় ফিরে আসতে পারেন।

আরও পড়ুন : নিষিদ্ধ সংগঠনের কেউ চাকরি পাবে না

মতবিনিময় সভায় সারজিস আলম ছাত্রদের বিভিন্ন দিকনির্দেশনা ও কিভাবে জেলায় জেলায় সমন্বয়কের একই প্ল্যাটফর্মে রাখা যাবে সে বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।

সভায় সারজিস আলমের সাথে ঢাকা থেকে আসা কয়েকজন সমন্বয়ক মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা