সংগৃহীত ছবি
সারাদেশ

বরিশালে লঞ্চ চলাচল শুরু

জেলা প্রতিনিধি: ঘূর্ণিঝড় ডানার প্রভাবে বরিশালসহ দেশের উপকূলীয় অঞ্চলগুলোর অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।

শুক্রবার (২৫ অক্টোবর) ভোর থেকে সকাল পর্যন্ত থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও সকাল ৮টার পর থেকে কোন বৃষ্টি হয়নি। বর্তমানে এ সকল এলাকার আবহাওয়া স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন: বাস উল্টে নিহত ১

আবহাওয়া অফিস জানায়, বিগত ২৪ ঘণ্টায় বরিশালে ৬৩ মি.মি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত থেকে ১ নম্বর সতর্ক সংকেতে নামিয়ে আনা হয়েছে। কিন্তু পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে ঘূর্ণিঝড় ডানার প্রভাবে উপকূলীয় অঞ্চলে কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।

বরিশাল নৌ বন্দরে উপপরিচালক আব্দুল রাজ্জাক গণমাধ্যমকে জানান, দেশের দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বৃহস্পতিবার বেলা ১১টার থেকে বরিশাল লঞ্চঘাট হতে অভ্যন্তরীণ রুটগুলোতে যাত্রীবাহী নৌ চলাচল বন্ধ রাখা হয়। এর পরে আজ আবহাওয়া স্বাভাবিক হওয়া সকাল ৯টা থেকে নৌ চলাচল পুনঃরায় শুরু হয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা