সংগৃহীত ছবি
সারাদেশ

নোয়াখালীতে রোহিঙ্গা পকেটমার আটক

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে পকেট থেকে মুঠোফোন চুরি করার সময় এক রোহিঙ্গা যুবককে আটক করেছে স্থানীয় লোকজন।

আরও পড়ুন : মানসিক প্রতিবন্ধীর মৃতদেহ উদ্ধার

শুক্রবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাংলাবাজারে এই ঘটনা ঘটে।

আটক রহিম উল্যাহ (৪০) কক্সবাজার জেলার ২৬ নম্বর মুচনী ক্যাম্পের করিম উল্যার ছেলে। তার এফসিএন নম্বর-২৫২৯৭৩।

আরও পড়ুন : ঝালকাঠির পৌরসভার উন্নয়নে সভা

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল থেকে রোহিঙ্গা যুবক রহিম উল্যাহকে উপজেলার বাংলাবাজারে ঘোরাঘুরি করতে দেখেন স্থানীয়রা। সকাল সাড়ে ৯টার দিকে মোস্তফা নামে এক বৃদ্ধার পাঞ্জাবীর পকেট থেকে রেডমি মোবাইল নেওয়ার সময় তিনি চিৎকার করে ওঠেন। এ সময় স্থানীয়রা ওই রোহিঙ্গা পকেটমারকে হাতেনাতে আটক করে। জিজ্ঞাসাবাদে পকেটমারের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন তিনি। পরে তাকে পুলিশে হস্তান্তর করা হয়।

যোগাযোগ করা হলে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বিষয়টি নিশ্চিত করে বলেন, মোবাইল চোর সন্দেহে স্থানীয়রা তাকে আটক করে। পরে দুপুর ১টার দিকে তাকে পুলিশে সোপর্দ করা হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা