সংগৃহীত ছবি
সারাদেশ

উলিপুরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : রান্নাঘরে মিললো মা-মেয়ের মরদেহ

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় ধামশ্রেনী ইউনিয়নের বাগচির খামার ইন্দারারপাড় বাজারে এ ঘটনা ঘট।

নিহত ব্যক্তির নাম শেখ ফরিদ (৪০)। তিনি উপজেলার ধামশ্রেণি ইউনিয়নের বাগচির খামার আজিম উদ্দিনের পুত্র।

আরও পড়ুন : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজনৈতিক দল হবে না

প্রত্যক্ষদর্শীরা জানায়, উলিপুর টু ফকিরেরহাট সড়কের ইন্দারারপাড় বাজারে দ্রুত গতির একটি অটোরিক্সা অপর একটি অটোরিক্সাকে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শেখ ফরিদকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ফরিদ মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর হাসপাতালে রেফার্ড করেন। রংপুর সদর হাসপাতালে নেওয়ার পথেই মারা যান শেখ ফরিদ।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল হেলাল মাহমুদ জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা