সংগৃহীত ছবি
সারাদেশ

বাসচাপায় নিহত ২

জেলা প্রতিনিধি: নাটোরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী দুই তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: সড়কে প্রাণ গেল ২ জনের

শুক্রবার (২ আগস্ট) সন্ধ্যায় নাটোর সদর উপজেলার গাজীরবিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মেজবাহ (২৫) ও মরিয়ম (১৯)। তাদের উভয়ের বাড়ি রাজশাহীর চারঘাট এলাকায়।

পুলিশ বলেন, শুক্রবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে দুই তরুণ-তরুণী সদর উপজেলার হয়বতপুরের দিক থেকে নাটোর শহরের দিকে যাচ্ছিলেন। পথে গাজির বিল এলাকায় নাটোরগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন।

ঝলমলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) অনিক জানান, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে এবং বাসটি আটক করেছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা