সংগৃহীত ছবি
সারাদেশ

ডোবায় মিললো কিশোরের লাশ

জেলা প্রতিনিধি: শেরপুর জেলার পৌর শহরের চাপাতলী এলাকায় পরিত্যক্ত ডোবা থেকে নিখোঁজের ১ দিন পর শরিফ মিয়া (১৬) নামের ১ কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে লাশটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: আজ গ্যাস থাকবে না যেসব এলাকায়

নিহত কিশোরের, শেরপুর জেলার পৌর শহরের চাপাতলী এলাকার ওয়ার্কশপ মিস্ত্রি শফিকুল ইসলামের ছেলে।

পরিবার ও পুলিশ জানান, নিহত শরিফ তার বাবার সাথে ওয়ার্কশপে কাজ করত। এ সময় বুধবার (৩১ জুলাই) সন্ধ্যায় স্থানীয় জাহাঙ্গীরের ছেলে আসিফ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তারপর থেকে শরিফ আর বাড়ি ফেরেননি। এরপর পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করার পরও তার কোন সন্ধান পায়নি। এর পরে বৃহস্পতিবার বিকাল সারে ৫টায় স্থানীয় ১টি পরিত্যক্ত ডোবাতে তার লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। তার পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

আরও পড়ুন: বাড়ছে না জ্বালানি তেলের দাম

নিহতের মা জানান, আমার ছেলেকে জাহাঙ্গীরের ছেলে আসিফ বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকেই ওর খোঁজ পাওয়া যায়নি। বৃহস্পতিবার ছেলের লাশ মেললো।

শেরপুর সদর থানার ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, এই খবর পেয়ে ১টি পরিত্যক্ত ডোবা হতে কিশোরের লাশ উদ্ধার করেছি। এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা