সংগৃহীত ছবি
সারাদেশ

পাহাড়ি ঢলে শতাধিক পরিবার পানিবন্দি

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি প্রতিনিধি : টানা দুদিনের ভারী বর্ষনের ফলে পাহাড়ি ঢলে চেঙ্গী নদীর পানি বেড়ে যাওয়ায় খাগড়াছড়ির নিম্ন অঞ্চলের শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

আরও পড়ুন : ট্রলারডুবিতে দুই নারী নিহত

শুক্রবার (২ আগষ্ট ) ভোর থেকে মৌসুমী বায়ুর প্রভাবে জেলা শহরের কালাডেবা, ঠাকুরছড়া, মুসলিমপাড়া, মেহেদীবাগ ও গঞ্জপাড়ার নিম্নাঞ্চলের বসতবাড়ি গুলোতে পানি ঢুকে পড়ে। নিচু এলাকা প্লাবিত হওয়ায় দুর্ভোগে পড়েন এলাকার নিম্ম আয়ের খেটে খাওয়া মানুষ। দুই মাসের ব্যবধানে তিনবার প্লাবিত হয়ে জনদুর্ভোগে পড়েছেন নদী ও ছড়ার পাড়ে বসবাসরত জন সাধারণ।

দীঘিনালা ২য় শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারি পরিচালক আব্দুর রহিম জানান, গত ২৪ ঘন্টায় ৯১ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করা হয়েছে।

আরও পড়ুন : সড়কে প্রাণ গেল ২ জনের

খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, প্রবল বর্ষণের ফলে জেলার নিম্নাঞ্চল গুলো প্লাবিত হওয়ায় দুর্গত মানুষদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। যেকোন ধরণের দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি রয়েছে জেলা প্রশাসন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা