সংগৃহীত ছবি
সারাদেশ

সড়কে প্রাণ গেল ২ জনের

জেলা প্রতিনিধি : বরিশালে পিকআপ ভ্যানের সঙ্গে কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বৃষ্টিতেই শিক্ষার্থীদের গণমিছিল

শুক্রবার (২ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে জেলার গৌরনদী উপজেলার বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- মাদারীপুরের কালকিনি উপজেলার মো. মহিম (২০) ও বাকেরগঞ্জ উপজেলার আলেক হাওলাদার (৪২)। এ ঘটনায় নিহত আলেক হাওলাদারের স্ত্রী গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী রিপন শীল জানান, প্রচণ্ড বৃষ্টিতে আমার দোকান ক্ষতিগ্রস্ত হতে পারে এজন্য খুব ভোরেই স্ট্যান্ডে আসি। এ সময় বরিশালের দিক থেকে মাদারীপুরের দিকে একটি কাভার্ড ভ্যান যাচ্ছিল। আর বিপরীত দিক থেকে একটি ছোট পিকআপ আসছিল। এত বৃষ্টি হচ্ছিল যে সামনের মানুষটিও দেখা যাচ্ছিল না। ঠিক তখনই গাড়ি দুটি বিকট শব্দে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে সকলে ছুটে গিয়ে ও ফায়ার সার্ভিসকে খবর দিয়ে উদ্ধারকাজ শুরু করা হয়।

আরও পড়ুন : সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের গণমিছিল

গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা জানান, ঢাকা থেকে বাসা পরিবর্তন করে একটি পরিবারের মালামাল নিয়ে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় যাচ্ছিল পিকআপ ভ্যানটি। সকাল সাড়ে ৬টার দিকে দুর্ঘটনা ঘটলে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানের চালক মহিম ও মালামাল নিয়ে যাওয়া আলেক হাওলাদার নিহত হন। এ ঘটনায় আলেক হাওলাদারের স্ত্রী আসমা বেগম আহত হলে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, কাভার্ড ভ্যানটিকে আটক করে থানায় রাখা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা