সংগৃহীত ছবি
সারাদেশ

প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ উদ্বোধন

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩মে) বিকেলে ঐতিহ্যবাহী মিরপুর রেলওয়ে স্টেশনে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

আরও পড়ুন : ফরিদপুরে ডিমের বাজারে অভিযান

বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, প্রচার ও দপ্তর সম্পাদক কুদরতে খোদা সবুজ, কোষাধ্যক্ষ হাফিজুর রহমান, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী জোয়ার্দ্দার ও আছাদুর রহমান বাবু।

এ সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডাক্তার আব্দুর রকিব প্রমুখ।

আরও পড়ুন : নরসিংদীতে ২ গ্রুপের সংঘর্ষ, আহত ২০

এ সময় মিরপুর প্রেসক্লাব সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ক্রমশই পৃথিবী উষ্ণ হয়ে উঠছে। ফলে তাপমাত্রা অনেক বেড়ে যাচ্ছে। তাপমাত্রা থেকে রক্ষা পেতে বেশি বেশি করে গাছ লাগানো প্রয়োজন। আমাদের নিজে নিজ উদ্যোগে যতটুকু পারা যায় বৃক্ষরোপণ কর্মসূচিতে এগিয়ে আসতে হবে।

প্রসঙ্গত, কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাব বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের মতো এবারো বৃক্ষরোপন কর্মসূচি পালন করছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা