সংগৃহীত ছবি
সারাদেশ

স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলায় স্ত্রীকে হত্যার দায়ে মোজাম্মেল হোসেন রাজু নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

আরও পড়ুন: ২ পক্ষের সংঘর্ষে ওসিসহ আহত ১০

বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে কুমিল্লায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক রোজিনা খান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মোজাম্মেল হোসেন রাজু (২৫) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শাটিষক গ্রামের নুরুন্নবী প্রকাশ নুর আলমের ছেলে। কুমিল্লার অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট আমিনুল ইসলাম বলেন, মোজাম্মেল হোসেন রাজুর সঙ্গে নাঙ্গলকোট উপজেলার পূর্ব দৈয়ারা এলাকার মোবারক হোসেনের মেয়ে খালেদা আক্তারের প্রেমের সম্পর্কের জেরে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে একটি কন্যাশিশুর জন্ম হয়। কিন্তু স্বামী মোজাম্মেল হোসেন রাজু বেকার থাকায় স্ত্রী খালেদা আক্তার তার মেয়েকে নিয়ে নাঙ্গলকোট বাবার বাড়িতেই থাকতেন। এ নিয়ে তাদের দাম্পত্য কলহ চলতে থাকে।

আরও পড়ুন: সৈকতে অজ্ঞাত তরুণীর লাশ

এ ঘটনায় নিহতের বাবা মোবারক হোসেন বাদী হয়ে নাঙ্গলকোট থানায় মোজাম্মেল হোসেনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর তদন্তকারী কর্মকর্তা নাঙ্গলকোট থানা পুলিশের তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘাতক স্বামীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ মামলার রায়ে বৃহস্পতিবার দুপুরে আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। দণ্ডপ্রাপ্ত মোজাম্মেল হোসেন পলাতক রয়েছেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা