সংগৃহীত ছবি
সারাদেশ

২ পক্ষের সংঘর্ষে ওসিসহ আহত ১০

জেলা প্রতিনিধি: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২ পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিনসহ উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন।

আরও পড়ুন: ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেলো বৃদ্ধের

বুধবার (২২ মে) সন্ধ্যা ৭টার থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত দফায় দফায় শহরে ডিসিব্রিজ এলাকায় এ ঘটনা ঘটেছে।

আহতরা হলেন, মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন (৪৫), শহরের কলেজ রোড এলাকার পান্নু মুন্সির ছেলে মুন্না মুন্সি (২৩), আলী সরদারের ছেলে জহিরুল সরদার (২২), আসিন মোল্লার ছেলে ধনু মোল্লা (২৩)। বাকিদের নাম পাওয়া যায়নি।

আরও পড়ুন: নির্বাচিত হয়ে দুধ দিয়ে গোসল

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় শহরের ডিসিব্রিজ এলাকায় সড়কের ওপরই মোটরসাইকেল পার্কিং করে কলেজ রোড এলাকার সজীব। সড়ক দিয়ে যাওয়ার সময় মোটরসাইকল পার্কিং নিয়ে ইজিবাইকে থাকা যাত্রী জাহিদের সঙ্গে সজীবের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ খবর ছড়িয়ে পড়লে সজীব ও জাহিদের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে শকুনী ও কলেজ রোড এলাকার লোকজনও সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় সদর মডেল থানার ওসিসহ উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

আরও পড়ুন: সরাসরি হজ্জ ফ্লাইট চালু

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, শহরের কলেজ রোড ও শকুনী এলাকার লোকজন তুচ্ছ ঘটনা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে আমি ও আরও পুলিশসহ উভয়পক্ষে ১০ জনের মতো আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান চলছে। তাছাড়া এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা