সংগৃহীত
সারাদেশ

ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেলো বৃদ্ধের

জেলা প্রতিনিধি: ময়মনসিংহ জেলার ২ পক্ষের ঝগড়া থামাতে গিয়ে আলতাব আলী (৬৫) নামে ১ বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ মে) রাতে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের চর কালীবাড়ি এলাকায় এই ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: আনার হত্যায় মামলা করলো মেয়ে

নিহত বৃদ্ধ আলতাব আলী ওই এলাকার তাহের আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানা যায়, মঙ্গলবার রাতে স্থানীয় রাসেল ও মল্লিকের সাথে পূর্ব শত্রুতার জেরে কথা-কাটাকাটি ও হাতাহাতি হচ্ছিল। এই সময় নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন বৃদ্ধ আলতাফ আলী। এমত সময় ২ পক্ষের ঝগড়া থামাতে এগিয়ে যান তিনি। এরপর রাসেলর পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে আলতাফ আলী ও আরও ২ জনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেন তারা। এর পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক আলতাফ আলীকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: কারখানায় মিললো হাতবোমা আটক ৩

কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাঈন উদ্দিন জানান, ঘটনার তদন্ত চলছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। এই ঘটনায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা