ছবি: সংগৃহীত
বাণিজ্য

আবারও দাম বাড়ল এলপিজির 

নিজস্ব প্রতিবেদক: ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের নতুন মূল্য ঘোষণা করা হয়েছে। নতুন মূল্যে এলপিজির ১২ কেজি সিলিন্ডারের দাম ১৩৬৩ টাকা থেকে ১৮ টাকা বাড়িয়ে ১৩৮১ টাকা নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: হজ প্যাকেজ-২০২৪ ঘোষণা আজ

বৃহস্পতিবার (২ নভেম্বর) সংবাদ সম্মেলনে এ মূল্য ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এ ঘোষণায় বলা হয়েছে, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূল্য সংযোজন করসহ (মূসক) মূল্য প্রতি কেজি ১১৫ টাকা ৯ পয়সায় সমন্বয় করা হয়েছে।

আরও পড়ুন: মিরপুরে সড়কে যান চলাচল স্বাভাবিক

এছাড়া ভোক্তা পর্যায়ে রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহকৃত বেসরকারি এলপিজির মূসকসহ মূল্য প্রতি কেজি ১১১ টাকা ২৬ পয়সায় সমন্বয় করা হয়েছে।

সেই সাথে অটো গ্যাসের দাম ভোক্তা পর্যায়ে মূসকসহ প্রতি লিটারের মূল্য ৬৩ টাকা ৩৬ পয়সায় সমন্বয় করা হয়েছে।

এর আগে গত মাসে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১২৮৪ টাকা থেকে ৭৯ টাকা বাড়িয়ে ১৩৬৩ টাকা নির্ধারণ করা হয়েছিল।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা