ছবি: সংগৃহীত
বাণিজ্য

নভেম্বরের মধ্যে নতুন বেতন ঘোষণা 

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি পর্যালোচনা করছে ন্যূনতম মজুরি বোর্ড। নভেম্বরের মধ্যেই এ বোর্ড নতুন বেতন কাঠামো ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) কমপ্লেক্সে পোশাক শিল্পে শ্রম পরিস্থিতি বিষয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

এ সময় উপস্থিত ছিলেন- সংগঠনটির সাবেক সভাপতি এ কে আজাদ, আনোয়ার-উল আলম চৌধুরী, বর্তমান কমিটির সহ-সভাপতি শহিদুল্যাহ আজিম এবং এস এম মান্নান কচিসহ বিজিএমইএ’র অফিস বেয়ারারগণ এবং পরিচালকগণ।

তিনি বলেন, পোশাক শিল্পে যত প্রতিকূলতাই থাকুক না কেন, সরকার নতুন যে বেতন কাঠামো ঘোষণা করবে, উদ্যোক্তারা তা মেনে নেবেন। এ নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বরে কার্যকর হবে।

এ সময়ের মধ্যে মজুরির দাবিতে কোনো শ্রমিক আন্দোলনের নামে কারখানায় হামলা, ভাঙচুর বা আক্রমণ করলে শিল্পের স্বার্থে কারখানা বন্ধ করে দিতে পারবেন মালিকরা। কারখানা বন্ধ থাকাকালে শ্রমিকরা বেতনভাতা পাবেন না।

শ্রমিকদের উদ্দেশে ফারুক হাসান বলেন, আপনাদের অবদানেই পোশাক শিল্প বর্তমান পর্যায়ে আসতে পেরেছে। এমন কিছু করবেন না, যাতে শিল্প ক্ষতিগ্রস্ত হয় ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এবং ক্রেতাদের আস্থা বিনষ্ট হয়।

ক্রেতারা শিল্প থেকে মুখ ঘুরিয়ে নিলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। আপনারাও কর্মহীন হয়ে পড়বেন। এটা কাম্য নয়।

তিনি বলেন, যখন ন্যূনতম মজুরি নিয়ে সরকার কাজ করছে, তখন আমাদের শান্ত ও নিরীহ শ্রমিক গোষ্ঠীকে উস্কানি দিয়ে অশান্ত করা হচ্ছে। গত কয়েকদিন ধরে বহিরাগতদের উস্কানিতে কিছু শ্রমিকরা কাজ না করে কারখানা থেকে বের হয়ে যাচ্ছেন, ভাঙচুর করছেন। এতে অনেক উদ্যোক্তা বাধ্য হন কারখানা বন্ধ করে দিতে, যা অনভিপ্রেত।

বিজিএমইএ’র সভাপতি আরও বলেন, বিজিএমইএ’র সদস্য প্রতিষ্ঠান এবিএম ফ্যাশন লিমিটেডে অগ্নিসংযোগের ঘটনা মালিকদের সকল প্রচেষ্টাকে হতোদ্যম করে দেয়। গত ২৬ অক্টোবর এবিএম ফ্যাশন ছুটি দেওয়ার ৩ ঘন্টা পর বহিরাগত কিছু সন্ত্রাসী কারখানায় ভাঙচুর করে।

সোমবার (৩০ অক্টোবর) বেলা ১২ টায় কারখানা ছুটি দেওয়ার পর কিছু বহিরাগত সন্ত্রাসী হাতুড়ি, শাবল দিয়ে ফটক ভেঙ্গে ভিতরে প্রবেশ করে কর্মকর্তাদের জিম্মি করে প্রায় ২ ঘণ্টা তাণ্ডব চালায়। সেই সাথে কারখানায় আগুন ধরিয়ে দেয়।

এ সময় ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে কারখানার শ্রমিক মারা যায়, যা খুবই দুঃখজনক। এমন পরিস্থিতিতে পোশাক কারখানাসহ সকল ধরনের শিল্প প্রতিষ্ঠানে জানমালের নিরাপত্তা দিয়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীগুলোকে অহ্বান জানাই।

মালিকদের উদ্দেশে তিনি বলেন, যদি কোনো কারখানায় শ্রমিকরা নতুন মজুরির দাবিতে কাজ না করে আন্দোলনের নামে কারখানা থেকে বের হয়ে যান, তাহলে মালিকরা শ্রম আইনের ১৩ (১) ধারায় কারখানা বন্ধ রাখতে পারবেন।

শ্রমিকদের উদ্দেশে বিজিএমইএ সভাপতি আরও বলেন, কোনো রকম উস্কানিতে আপনারা প্ররোচিত হবেন না। পোশাক শিল্পে নাশকতামূলক কর্মকাণ্ড চালাবেন না এবং দায়িত্বের সাথে নিজ নিজ কাজ করুন। দেশের স্বার্থে উৎপাদনে আমাদেরকে সাহায্য করুন। এ শিল্প আমাদের সবার।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা