বাণিজ্য

ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন শুরু

নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি উন্নততর অ্যাসেট কোয়ালিটি নিশ্চিতকরণের লক্ষ্যে ‘স্মার্ট ব্যাংকিং টুয়ার্ডস ফাইন্যান্সিয়াল এক্সিলেন্স’ শীর্ষক মাসব্যাপী ক্যাম্পেইন শুরু করেছে।

আরও পড়ুন : আলু আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার

সোমবার (৩০ অক্টোবর) ইসলামী ব্যাংক টাওয়ারে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ কায়সার আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর জে.কিউ.এম. হাবিবুল্লাহ, এফসিএস ও মোঃ আলতাফ হুসাইন এবং স্বাগত বক্তব্য দেন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ মোঃ ইদ্রিস। ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ নাইয়ার আজম, মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, আবুল ফায়েজ মুহাম্মাদ কামালউদ্দিন, মুহাম্মদ শাব্বির, কাজী মোঃ রেজাউল করিম ও মিফতাহ উদ্দীনসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের সকল জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জগণ ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।

আরও পড়ুন : হরতালের উত্তাপ নেই বেনাপোল বন্দরে

মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইসলামী ব্যাংক বিগত ৪০ বছর দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে আসছে। স্মার্ট বাংলাদেশ গড়ার যে ভিশন তার প্রতিটি একশন প্লানের সাথে ইসলামী ব্যাংক ওতপ্রোতভাবে জড়িত। ইসলামী ব্যাংক সবসময় ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে নতুনত্ব ও উদ্ভাবনমূলক কাজে অগ্রণী ভূমিকা পালন করছে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এ ব্যাংক আগামীতেও ভূমিকা রাখবে। সর্বোচ্চ আমানত ও বিনিয়োগ পোর্টফোলিও পরিচালনার মাধ্যমে এ ব্যাংক দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি ব্যাংকের বিনিয়োগ পোর্টফোলিওকে আরও শক্তিশালী করতে এসেট কোয়ালিটির উপর গুরুত্বারোপ করেন। গ্রাহকসেবা আরো উন্নত করতে নিরলস পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে কাজ করতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা