সংগৃহীত ছবি
সারাদেশ

১৫ পোশাক কারখানায় সাধারণ ছুটি

জেলা প্রতিনিধি: বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) গতকালের বৈঠকে সিদ্ধান্ত অনুযায়ী আজ সাভারের আশুলিয়ার পোশাক কারখানাগুলো খোলার কথা ছিল কিন্তু তা থাকা সত্ত্বেও ১৫ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ফের রোহিঙ্গা পালিয়ে এলো বাংলাদেশে

রোববার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে আশুলিয়ার অন্তত ১৫ পোশাক কারখানায় সাধারণ ছুটি দেন কারখানা কৃর্তপক্ষ।

জানা গেছে, সকালে শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেন। এতে সকাল ৮টা থেকেই শুরু হয় কারখানার উৎপাদন কাজ। কিন্তু বেলা ১০টার দিকে কারখানার ভেতরে ন্যাপটাল, কন্ট্রিনেন্টাল, ইয়াগী, নিউএজিইসহ বেশ কিছু পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করে। পরে কারখানাগুলো আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

শ্রমিকরা বলেন, বিজিএমইএ থেকে কারখানাগুলো খোলার নির্দেশ দিয়েছিল। কিন্তু মালিক পক্ষ শ্রমিকদের দাবি নিয়ে কোনো কথা বলছে না। আশুলিয়ায় অন্যান্য পোশাক কারখানায় মালিক পক্ষ দাবি মেনে নিয়েছে। তাই সেসকল কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছে বলে জানা গেছে।

আরও পড়ুন: শিপইয়ার্ডে বিস্ফোরণ, হতাহত ৮

বাংলাদেশ গামের্ন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রর আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করে। তবে সকাল সাড়ে ৯টার পর থেকেই কারখানার ভেতরে শ্রমিকরা কর্মবিরতি পালন করে। তখন কারখানায় অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ১৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে। মালিক পক্ষ শ্রমিকদের দাবিগুলো নিয়ে শ্রমিকদের সঙ্গে বৈঠক করলে সমস্যা সমাধান হয়ে যাবে বলে জানান তিনি।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে। তাবে বিশৃঙ্খলার কোনো সংবাদ পাওয়া যায়নি। কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া সেনাবাহিনী টহল অব্যাহত রেখেছেন বলে জানান তিনি।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা