সংগৃহীত ছবি
বাণিজ্য

কমলো এলপিজির দাম 

নিজস্ব প্রতিবেদক: দেশের ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানো হয়েছে। এ সময় ১২ কেজির সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১,৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার সন্ধ্যা থেকে এ দাম কার্যকর হবে।

সোমবার (৩ মার্চ) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এই দর ঘোষণা করেন।

আরও পড়ুন: দেশে অস্থিতিশীল করার সর্বাত্মক চেষ্টা করছে

সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান বলেন, চলিত মাসের জন্য ১২ কেজি এলপিজির দাম ১,৪৭৮ টাকা থেকে ২৮ টাকা কমিয়ে ১,৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়াও সারাদেশে ভোক্তা পর্যায়ে অটোগ্যাসের দাম ১.৩১ টাকা কমিয়ে ৬৬.৪৩ টাকা সমন্বয় করা হয়েছে।

সর্বশেষ গত (২ ফেব্রুয়ারি) ১৯ টাকা বাড়িয়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১,৪৭৮ টাকা নির্ধারণ করা হয়েছিলো। এরই পাশাপাশি ঐ সময় অটোগ্যাসের দাম ৬৭.৭৪ টাকা নির্ধারণ করা হয়েছিলো।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা