ছবি: সংগৃহীত
বাণিজ্য

১৬৩ কোটি টাকার মরিচ উৎপাদন 

জেলা প্রতি‌নি‌ধি : ঠাকুরগাঁও‌য়ে এবার মরিচের বাম্পার ফলন হয়েছে। মরিচের ভা‌লো দাম পেয়ে কৃষকের মুখেও হাসি ফুটছে।

আরও পড়ুন : চট্টগ্রামে পেঁয়াজের সেঞ্চুরি!

বৃহস্পতিবার (২৫ মে) সকালে জেলার রুহিয়া রেলস্টেশন এলাকায় সরেজমিনে দেখা যায়, লাল মরিচের সমারোহ।

রেললাইনের শুকনা মাটিতে পাটির উপরে লাল মরিচ শুকাতে দেওয়া হয়েছে। এ এলাকাতেই প্রতিদিন আশপাশের ক‌য়েক‌টি এলাকার চা‌ষিরা ম‌রিচ শুকাতে আসেন। এখান থে‌কেও পাইকারি দ‌রে ম‌রিচ কেনেন ব‌্যবসায়ীরা।

আরও পড়ুন : বাংলাদেশ নিজস্ব ডেবিট কার্ড চালু করবে

ব‌্যবসায়ী র‌বিউল ইসলাম জানান, প্রতিদিন স্টেশন এলাকা থে‌কে ২৫-৩০ লাখ টাকার শুকনা মরিচ কেনাবেচা হয়।

কৃষক লিয়াকত আলী লাবু এক বিঘা জমিতে বিন্দু ও বাঁশগাড়া জা‌তের ম‌রিচ আবাদ ক‌রেছেন।

আরও পড়ুন : ৭ কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

তিনি জানান, নিড়ানি, সেচ ও পরিচর্যায় এ পর্যন্ত তার ৫০ হাজার টাকা খরচ হয়েছে। ঐ জমিতে মরিচ উৎপাদন হয়েছে অন্তত ১০ মণ।

এ বছর প্রতি মণ মরিচ ১৫ হাজার টাকা দরে বিক্রি করে বিঘাপ্রতি প্রায় দেড় লাখ টাকা পাওয়া যা‌বে বলেও তিনি জানান।

আরও পড়ুন : জাহাঙ্গীরনগরের ভর্তি পরীক্ষা ১৮ জুন

অপর এক কৃষক শাহীন আলম জানান, এবার আবহাওয়া ভালো থাকায় মরিচের ফলন আশানুরূপ হ‌য়ে‌ছে। ভালো দামও পাওয়া যাচ্ছে। এই রেলগেট এলাকার প্রায় ৭০ ভাগ কৃষকই মরিচ চাষের সােথে যুক্ত। আমি ২ বিঘা জমিতে মরিচ চাষ করে‌ছি। এতে এক লাখ টাকা খরচ হলেও লাভ থাক‌বে প্রায় ৩ লাখ টাকা।

কৃষক সামেদুল জানান, পৌষ মাসে মরিচের চারা রোপণের পর থেকে মরিচ পাকা পর্যন্ত প্রায় ৬ মাস সময়ের প্রয়োজন। বিন্দু, সেকা, মাশকারা, মল্লিকাসহ বিভিন্ন জাতের মরিচ চাষ হয় এ এলাকায়।

আরও পড়ুন : ৪৫ তম বিসিএস’র ফল জুনে

স্বামীর সাথে মরিচ শুকাতে আসা সাবিনা বেগম জানান, ১৫ কাঠা জমিতে মরিচ চাষ করেছি। মরিচের চারা রোপণ, সার-বিষ, রোদে শুকানোসহ সব কাজ নিজেরাই করি। গত বছরের তুলনায় এবার অনেক ভালো মরিচ উৎপাদন হয়েছে। এবার মরিচ নষ্ট হয়নি। এছাড়া মরিচের দামও বেশ ভালো। আমরা সবাই অনেক খুশি।

এদিকে জমি থেকে মরিচ তোলার কাজে শিশু-কিশোরদের পাশাপাশি বয়স্ক সদস্যরাও যোগ দিচ্ছেন। তারা প্রতিটি ঝুড়ি ভ‌র্তি হ‌লে ২৫-৩০ টাকা হিসেবে দিনে আয় করছেন অন্তত ২০০-২৫০ টাকা।

আরও পড়ুন : বিএনপির ৫০০ নেতাকর্মীর নামে মামলা

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতি‌রিক্ত উপ-প‌রিচালক আলমগীর হোসেন জানান, এবার আবহাওয়া অনুকূলে থাকায় মরিচের ফলন ভালো হয়েছে। কৃষকরা বেশ লাভবান হচ্ছেন।

চলতি মৌসুমে জেলায় ২২২৩ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে। উৎপাদিত মরিচের মূল্য প্রায় ১৬৩ কোটি টাকা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা