ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

মরিচ কেটে হাত জ্বালা করলে করণীয়

লাইফস্টাইল ডেস্ক : অনেক সময় মরিচ কাটার পর হাত জ্বালা করতে পারে। যা পানি বা সাবান দিয়ে হাত ধোয়ার পরও যেতে চায় না। কখনো কখনো এ জ্বালাপোড়া অসহনীয় পর্যায় চলে যায়।

আরও পড়ুন : নারীদের মাথা বেশি গরম!

এ থেকে মুক্তি পাওয়ার সহজ কিছু উপায় রয়েছে। উপায়গুলো জেনে নিন-

(১) ঠান্ডা দুধ : হাতের জ্বালা ভাব কমাতে ঠান্ডা দুধ হাতে লাগান। দুধ না থাকলে দইও লাগাতে পারেন। এতে তাৎক্ষণিক আরাম মিলবে।

(২) আইসকিউব : ভিনেগার, লেবুর রস আর পানি মিশিয়ে আইস কিউব বানিয়ে নিন। এই আইস কিউব হাতে লাগালেও জ্বালাপোড়া কমে যায়। অথবা বরফের পানিতে হাত ডুবিয়েও রাখতে পারেন কিছুক্ষণ।

আরও পড়ুন : কাঁচা আমের লাচ্ছি তৈরির রেসিপি

(৩) বেকিং সোডা : পানির সাথে বেকিং সোডা মিশিয়েও তা হাতে লাগালে তাৎক্ষণিক উপকার পাবেন।

(৪) পেট্রোলিয়াম জেলি : পেট্রোলিয়াম জেলি বা অলিভ অয়েলও এক্ষেত্রে খুব কার্যকরী। হাতে ম্যাসাজ করে নিলে জ্বলুনি কমে যাবে।

আরও পড়ুন : ঘামাচি দূর করার উপায়

(৫) অ্যালকোহল : হাতের জ্বালাপোড়া কমাতে অ্যালকোহলও খুবই কার্যকর। অ্যালকোহল দিয়ে হাতে ম্যাসাজ করলে উপহার পাবেন।

(৬) হাত জ্বালা করার সমস্যা এড়াতে যা করবেন : মরিচের কারণে হাত জ্বালাপোড়া করার সমস্যা এড়াতে ছুরি বা বটির বদলে কাঁচি দিয়ে মরিচ কাটুন। আর মরিচ বাটার ক্ষেত্রে হাতে গ্লাভস পরে নিলে হাত জ্বালা করার ভয় থাকবে না।

সূত্র : অল রেসিপিস

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা