ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

কাঁচা আমের লাচ্ছি তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক : চলছে গ্রীষ্মকাল, সহজেই পাওয়া যাচ্ছে কাঁচা আম। সারা পৃথিবীতে আমের মত এত পছন্দনীয় ফল পৃথিবীতে দ্বিতীয়টি নেই। এমন কোন জাতি নেই যারা আম পছন্দ করেনা। তাই আমকে বলা হয় ʼফলের রাজাʼ। এটি দিয়ে নানা ধরনের খাবারও তৈরি করা যায়। এই গরমে প্রাণ জুড়াতে তৈরি করে খেতে পারেন কাঁচা আমের লাচ্ছি।

কাঁচা আম, চিনি, টক দই ও অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করা যায় এই লাচ্ছি। চলুন জেনে নেওয়া যাক কাঁচা আমের লাচ্ছি তৈরির রেসিপি-

আরও পড়ুন : ঘামাচি দূর করার উপায়

তৈরি করতে যা যা লাগবে :

কাঁচা আমের টুকরা- ১ কাপ

চিনি- আধা কাপ

কমলার রস- আধা কাপ

টক দই- ২ টেবিল চামচ

বরফ কুচি- পরিমাণমতো

মধু- ২ চামচ।

আরও পড়ুন : ডিম যেভাবে খাওয়া স্বাস্থ্যকর

তৈরি করবেন যেভাবে :

কাঁচা আম খোসা ফেলে পরিষ্কার করে ধুয়ে নিন। এরপর কিউব করে কেটে ব্লেন্ডারে অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নিন। এবার বরফ কুচি, চিনি, টক দই, কমলার রস ও মধু মিশিয়ে আরো কিছুক্ষণ ব্লেন্ড করুন। এবার গ্লাসে ঢেলে পরিবেশন করুন সুস্বাদু কাঁচা আমের লাচ্ছি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা