লাইফস্টাইল

ভূমিকম্পের সময় যা করনীয়

লাইফস্টাইল ডেস্ক : শুক্রবার রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৩।

আরও পড়ুন: গুঁড়া দুধ দিয়ে রসগোল্লা তৈরি

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল প্রথমে ঢাকার দোহার উপজেলা উল্লেখ করা হলেও পরবর্তী সময়ে জানা যায় নারায়ণগঞ্জের রূপপুরে ভূ-পৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এ ভূমিকম্প ঘটেছে।

ভূমিকম্প যখন তখনই হতে পারে। তাই আকঙ্কিত না হয়ে বুদ্ধি কাজে লাগিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

বিশেষ করে ভূমিকম্পের সময় যদি আপনি উঁচু ভবনে বা ঘরে থাকেন, তাহলে তাৎক্ষণিক কী করবেন তা আগে থেকেই জেনে রাখা জরুরি সবার-

আরও পড়ুন: নারীদের মাথা বেশি গরম!

১. ভূমিকম্পের সময় ঘরে থাকলে অযথা আতঙ্কিত হয়ে দৌড়াদৌড়ি করবেন না। আপনি যেখানে আছেন সেখানে থাকলে আহত হওয়ার ঝুঁকি কমবে।

২. যদি সম্ভব হয় কম্পন তীব্র হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে দ্রুত কাঁচ, ঝুলন্ত বস্তু, বইয়ের আলমারি, চায়না ক্যাবিনেট বা অন্যান্য বড় আসবাবপত্র যা পড়ে যেতে পারে তা থেকে সরে যান।

৩. আপনি যদি রান্নাঘরে থাকেন তাহলে ঝাঁকুনি অনুভব করতেই দ্রুত চুলা বন্ধ করুন ও নিজেকে ভারি কিছুর সাহায্যে আবৃত করে কোথাও বসে পড়ুন।

৪. যদি বিছানায় থাকেন তাহলে মাথার উপর একটি বালিশ নিয়ে রাখুন। তাহলে আহত হওয়ার ঝুঁকি কমবে।

আরও পড়ুন: ইংরেজিতে দক্ষতা বাড়াতে যা করবেন

৫. দরজায় দাঁড়াবেন না। আপনি একটি টেবিলের নিচে নিরাপদ থাকতে পারে। ভূমিকম্পের সময় আঘাতের কারণেই বেশিরভাগ মানুষের মৃত্যু ঘটে। তাই যেখানে থাকবেন ওই মুহূর্তে সেখানেই নিজেকে সুরক্ষিত রাখার ব্যবস্থা নিন।

আরও পড়ুন: ভূমিকম্প কেন হয়? এ সময় দ্রুত যা করবেন

৬. আপনি যদি একটি উঁচু ভবনে থাকেন, তাহলে জানালা ও বাইরের দেয়াল থেকে দূরে সরে দাঁড়ান। বিল্ডিংয়েই থাকুন। নিচে নামার জন্য তাড়হুড়ো করলে বিপদে পড়বেন।

৭. এ সময় ভুলেও লিফট ব্যবহার করবেন না। কারণ বিদ্যুৎ চলে যেতে পারে।

৮. আপনি যদি স্টেডিয়াম বা থিয়েটারে থাকেন, তাহলে আপনার আসনেই থাকুন। এ সময় মাথা ও ঘাড় বাহু দিয়ে বা যে কোনো উপায়ে রক্ষা করুন। ঝাঁকুনি শেষ না হওয়া পর্যন্ত ছাড়বেন না।

আরও পড়ুন: কোলবালিশ নিয়ে ঘুমানোর উপকারীতা

ভূমিকম্পের পর আফটারশেক হতে পারে, তাই প্রথমবার ভূমিকম্প হওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করুন, আগেই তাড়াহুড়ো করবেন না।

৯. ভূমিকম্পে কোথাও আটকা পড়লে নিজেকে শান্ত রাখুন ও উদ্ধারকর্মীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করুন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা