ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

কোলবালিশ নিয়ে ঘুমানোর উপকারীতা

লাইফস্টাইল ডেস্ক : সারাদিনের ক্লান্তির পর আমাদের শরীরের বিশ্রামের দরকার হয়। রাতের ঘুম প্রশান্তিময় করার জন্য আমাদের চেষ্টার কোনো কমতি থাকে না।

আরও পড়ুন : ঘরের পোকা-মাকড় দূর করার উপায়

অনেকেরই কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমানোর অভ্যাস। এতে ঘুম ভালো হয় বলে দাবি তাদের।

বিশেষজ্ঞরা বলছেন, আপনার যদি কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমানোর অভ্যাস থাকে, তা নিয়ে দুশ্চিন্তা না করলেও চলবে। কারণ এই অভ্যাস ক্ষতিকর নয়। বরং কোলবালিশ জড়িয়ে ঘুমালে শরীর লাভবানই হয়। এটি ভালো অভ্যাস।

আরও পড়ুন : কাঁচা আম খাওয়ার ৫ উপকারিতা

জেনে নিন কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমালে শরীরের কী কী উপকার হয়-

(১) মেরুদণ্ড ভালো থাকে :

দুপায়ের মাঝে কোলবালিশ নিয়ে ঘুমালে মেরুদণ্ডের উপকার হয়। এই অভ্যাসের ফলে মেরুদণ্ডের বিভিন্ন ব্যথা কমে আসতে পারে। কারণ এই অভ্যাসের ফলে মেরুদণ্ডের আকার ঠিক থাকে। দেখা গেছে, যাদের কোলবালিশ ছাড়া পাশ ফিরে ঘুমানোর অভ্যাস, তাদের মেরুদণ্ডের সমস্যা অনেকটাই বেড়ে যেতে পারে।

(২) সায়াটিক নার্ভের ব্যথা কমে :

কোলবালিশ নিয়ে ঘুমালে সায়াটিক নার্ভের ব্যথা কমে। পিঠে ব্যথার সমস্যা থাকলে নিয়মিত কোলবালিশ নিয়ে ঘুমানোর অভ্যাস করুন। এতে এই ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব হতে পারে। কারণ এভাবে ঘুমালে পিঠের পেশির উপরে চাপ কম পড়ে।

আরও পড়ুন : ত্বকের যত্নে ৭ খাবার

(৩) চিৎ হয়ে ঘুমালে :

অনেকেরই চিৎ হয়ে ঘুমানোর অভ্যাস থাকে। আপনারও যদি একই অভ্যাস থাকে, তবে একটি কাজ করতে পারেন। ঘুমানোর সময় মেরুদণ্ডের নিচে পাতলা একটি কোলবালিশ রেখে দিতে পারেন। এতে পিঠে ব্যথা থাকলে দূর হবে, সেই সাথে মেরুদণ্ডও স্বাভাবিক অবস্থায় থাকবে।

(৪) গর্ভবতীদের ক্ষেত্রে :

বিশেষজ্ঞরা অনেক সময় গর্ভবতীদের কোলবালিশ নিয়ে ঘুমানোর অভ্যাস করতে বলেন। তবে সেগুলোর আকৃতি বিশেষ হয়। সেই কোলবালিশ নিয়ে ঘুমানোর ফলে ভ্রূণ সঠিক অবস্থানে ও নিরাপদে থাকে। তবে এ ধরনের বালিশ ব্যবহারের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা