লাইফস্টাইল

লিভারের ক্ষতি করে যেসব খাবার! 

লাইফস্টাইল ডেস্ক: দিন দিন বেড়েই চলছে লিভারে আক্রান্ত হওয়ার সংখ্যা। নিজেদেরই অসচেতনার কারণে শরীরে বাসা বাঁধে লিভার আক্রান্তের মতো ব্যাধি।

আরও পড়ুন: খেজুরের শরবত তৈরির রেসিপি

অনেকেরই ধারণা, কেবল মদ্যপান করলেই নাকি লিভারের ক্ষতি হয়। কিন্তু এই ধারণা ভুল। এর বাইরেও অনেক খাবার আছে, যেগুলো নিয়মিত খেলে ক্ষতি হতে পারে লিভারের। তাই সবার খাবার সর্ম্পকে জ্ঞান রাখা উচিত। যেগুলো ক্ষতিকর খাবার, সেগুলো এড়িয়ে যাওয়া উচিত।

মাত্রাতিরিক্ত হারে চিনি বা মিষ্টি জাতীয় খাবার খেলে লিভারে ক্ষতির সম্ভাবনা থাকে। এক কথায়, অত্যধিক চিনি গ্রহণ লিভারের ক্ষতি করতে পারে। সরাসরি চিনি খাওয়াও ক্ষতিকর।

আরও পড়ুন: কাঁচা আমের শরবত

এ ছাড়া চিনিযুক্ত খাবার যেমন— ক্যান্ডি, কেক, পেস্ট্রি, কুকিজ, মিষ্টি এবং কোল্ড ড্রিঙ্কস নিয়মিত খেলে লিভারের সমস্যা দেখা দিতে পারে।

মদ্যপান লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকর। অত্যধিক মদ্যপানের ফলে প্রদাহ, ফাইব্রোসিস এবং লিভারের কোষগুলোর মারাত্মক ক্ষতি হতে পারে। তা ছাড়া মাত্রাতিরিক্ত মদ্যপান লিভার সিরোসিস হওয়ার অন্যতম কারণ।

তাই লিভার সুস্থ রাখতে মদ্যপান এড়িয়ে চলা খুবই জরুরি। শুধু তাই নয়, ময়দাও লিভারের ক্ষতি করে? ময়দার তৈরি কোনো খাবারই বেশি খাওয়া ভালো নয়। কারণ ময়দা উচ্চ প্রক্রিয়াজাত।

আরও পড়ুন: গলা শুকানো কঠিন রোগের ইঙ্গিত

এতে খনিজ ফাইবার এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি কম থাকে। ময়দার রুটি, লুচি, পরোটা, রোল, চাউমিন, পিৎজা, পাস্তা, বিস্কুট, পাউরুটি— এসব যত কম খাবেন, ততই শরীরের জন্য উপকারী।

ফাস্ট ফুড আমরা সবাই পছন্দ করি। সামনে পিৎজা, বার্গার, স্যান্ডউইচ, ফ্রায়েড চিকেন, ফ্রেঞ্চ ফ্রাই, চিপস পেলে লোভ সামলাতে পারি না। কিন্তু এসব খাবার সহজে হজম হয় না। নিয়মিত ফাস্ট ফুড খেলে ফ্যাটি লিভারে ভুগতে পারেন। রেড মিটও লিভারের ক্ষতি করতে পারে। এটি সহজে হজম হয় না।

আরও পড়ুন: যে ৫ স্বভাব আপনাকে সম্মানিত করবে

কারণ রেড মিটে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে এবং এত বেশি পরিমাণ প্রোটিন ভেঙে ফেলা লিভারের জন্য কঠিন। অতিরিক্ত প্রোটিন ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ায়।

তেলেভাজা ও মসলাদার খাবার ভাজাভুজি, তেল-মসলাদার খাবারেও ভরপুর ফ্যাট থাকে। নিয়মিত এ ধরনের খাবার খেলে ফ্যাটি লিভারসহ আরও নানা ধরনের লিভারের রোগ বাসা বাঁধে শরীরে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা