ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

মানসিক শক্তি ধরে রাখার উপায়

লাইফস্টাইল ডেস্ক : বয়স যত বাড়তে থাকে ততই আমরা বুঝতে পারি, যেখানে শান্তি মেলে সেখানেই থাকা উচিত। সবদিক সামলে চলতে গেলে আমাদের মানসিক শক্তির ক্ষয় হতে থাকে। এ অবস্থায় নিজের দিকে ফিরে তাকাতে হবে।

আরও পড়ুন : গ্যাস্ট্রিকের সমস্যায় সমাধান

আমাদের সবারই শান্তিতে থাকার অধিকার রয়েছে। বর্তমান নাজুক অবস্থা আপনার প্রচেষ্টায় পরিবর্তন আনা সম্ভব। মানসিক শক্তি কীভাবে ধরে রাখতে হলে প্রথমে জানতে হবে এর ক্ষয় কেন হচ্ছে।

হতে পারে, দীর্ঘদিন ধরে আপনার সাথে ঘটে যাওয়া নানা ঘটনা আপনাকে একটু একটু করে ক্ষয় করে দিয়ে যাচ্ছে। এই দিকে বিশেষভাবে খেয়াল করুন।

আরও পড়ুন : সানবার্ন দূর করার ঘরোয়া উপায়

জেনে নিন মানসিক শক্তি ধরে রাখার উপায়-

(১) নিজেকে ব্যাখ্যা করতে যাবেন না :

আমরা যখন কাছের মানুষদের কাছ থেকে ভালোবাসা পাই, তখন আমরা তাদের খুশি করার নানা চেষ্টা করে থাকি। আমরা সব সময় ভয়ে থাকি, যদি তারা ছেড়ে চলে যায়! ফলে আমরা নিজেদেরকে নানাভাবে ব্যাখ্যা করতে থাকি।

আমাদের নিজেদেরকে প্রমাণ করা থেকে বিরত থাকা শুরু করতে হবে। এটি আমাদের এমন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে, যেখানে আমাদের মূল্য নেই।

আরও পড়ুন : গরমে সর্দি-কাশি, মাথাব্যথার সমস্যা?

(২) সবকিছু সহ্য করবেন না :

অনেকেই হয়তো ক্ষতিকর বা কষ্টদায়ক পরিস্থিতি সহ্য করছেন। এটি বন্ধ করার সময় এসেছে। আমাদের এমন বিষয়ে বিরুদ্ধে দাঁড়ানো উচিত, যা আমাদের ইচ্ছাকৃতভাবে আঘাত করে। সেই সাথে সেগুলো সহ্য করা বন্ধ করা উচিত। তাই কেউ আপনাকে বুঝেশুনে আঘাত করলে তাকে সেই সুযোগ দেবেন না।

(‌৩) ‘না’ বলতে শেখা :

প্রত্যেকেরই সীমাবদ্ধতা থাকে। আমরা যখন অন্যর সীমাবদ্ধতাগুলো বুঝতে পারি তখন অন্যদেরও উচিত আমাদের সীমাবদ্ধতা বুঝতে পারা। তাদের পরিবর্তনের চেষ্টা না করে বরং নিজেকে পরিবর্তন করুন। যা করা আপনার পক্ষে সম্ভব নয়, তার জন্য সরাসরি ‘না’ বলতে শিখুন। এতে সমস্যা অনেক কমে আসবে।

আরও পড়ুন : মেহেদির রং ওঠানোর উপায়

(৪) সরাসরি জিজ্ঞাসা করুন :

অনেকে জিজ্ঞাসা করতে জানেন না। কোনো বিষয়ে জানতে না চেয়ে নিজের মনের মতো করে ভাবতে বসেন। অতিরিক্ত চিন্তার ফলে আরও বেশি আবেগপ্রবণ হয়ে যান। এই অভ্যাস থেকে বেরিয়ে আসতে হবে। নয়তো আপনি মানসিকভাবে আরও দুর্বল হয়ে যাবেন। সেজন্য সবচেয়ে ভালো উপায় হলো কোনো বিষয়ে সরাসরি জানতে চাওয়া।

(৫) নিরাপদ ব্যক্তিদের কাছাকাছি থাকা :

আশেপাশে এমন মানুষ রাখা উচিত, যারা আমাদের জন্য নিরাপদ। যে সঙ্গ আপনাকে কষ্ট দেয় তার থেকে দূরে থাকুন। বরং যাদের পাশে থাকলে নিজেকে নিরাপদ মনে হয় তাদের কাছাকাছি থাকুন। এতে আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা