ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

কাঁচা আম খাওয়ার ৫ উপকারিতা

লাইফস্টাইল ডেস্ক : সারা বছরে পাকা আমের জন্য প্রতীক্ষা থাকলেও তার আগে আমরা কাঁচা আমের স্বাদ নিতে ভুলি না। স্বাদের পাশাপাশি কাঁচা আমের উপকারিতাও কম নয়।

আরও পড়ুন : গরমে ওজন কমানোর ৫ উপায়

কাঁচা আমের শরবত, চাটনি, আম দিয়ে ডাল, ভর্তা, আম পান্নার মতো পদ এই গরমে এনে দেয় স্বস্তি। তীব্র তাপপ্রবাহ থেকে বাঁচতেও সাহায্য করে কাঁচা আম।

বিশেষজ্ঞরা বলেন, কাঁচা আমে থাকে পটাশিয়াম, যা গরমে শরীর ঠান্ডা রাখে।

আরও পড়ুন : স্বচ্ছ মুখ পেতে ভরসা রাখুন ১০ টোটকায়

এছাড়া পুষ্টিবিদেরা বলেন, প্রতি ১০০ গ্রাম কাঁচা আমে থাকে ৪৪ ক্যালরি পটাশিয়াম, ৫৪ মিলিগ্রাম ভিটামিন সি এবং ২৭ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম।

জেনে নিন কাঁচা আম খাওয়ার ৫ টি উপকারিতা-

(১) ওজন কমাতে সাহায্য করে :

ওজন কমাতে চান এমন যে কারো জন্য উপকারী এই কাঁচা আম। পাকা আমের চেয়ে কাঁচা আমে ক্যালরি অনেক কম থাকে বলে ওজন কমানো সহজ হয়।

বিশেষজ্ঞরা বলেন, কাঁচা আম খাবার হজমে সাহায্য করে। এটি অন্ত্রকে পরিষ্কার করে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয়। অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য ও বদ হজমের সমস্যা দূর করতে কাঁচা আম খুবই কার্যকরী। এই আমে থাকে গ্যালিক অ্যাসিড, যা হজম প্রক্রিয়া সহজ করে। এটি খাদ্যনালীতে বিভিন্ন পাচক উৎসেচকের ক্ষরণ বাড়ায়।

আরও পড়ুন : গরমে চা নাকি কফি?

(২) শরীর ঠান্ডা রাখে :

রোদের প্রখর তাপের কারণে শরীর ঠান্ডা রাখা মুশকিল হয়ে পড়ে। কাঁচা আম হিট স্ট্রোকের ঝুঁকি কমিয়ে আনে। এই ফল আমাদের শরীরের সোডিয়াম ক্লোরাইড ও আয়রনের ঘাটতি পূরণ করতেও দারুণ কার্যকরী।

এতে থাকা পটাশিয়াম শরীরকে ভেতর থেকে ঠান্ডা রাখে বলে ঘাম কম হয়। এছাড়া ক্লান্তিও কমে আসে।

(৩) রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় :

কাঁচা আমে থাকা ভিটামিন সি, ভিটামিন ই এবং একাধিক অ্যান্টিঅক্সিডেন্ট নানাভাবে শরীরের উপকার করে। এসব উপাদান আমাদের শরীরে শ্বেত রক্তকণিকার কার্যকারিতা বৃদ্ধি করে। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।

ডায়াবেটিসের রোগীদের জন্য উপকারী একটি ফল হতে পারে কাঁচা আম। লিভার ভালো রাখতেও কাজ করে এই ফল। কাঁচা আম চিবিয়ে খেলে পিত্তরস বৃদ্ধি পায়। এটি অন্ত্রের জীবাণু দূর করতেও কাজ করে।

আরও পড়ুন : ঘরের পোকা-মাকড় দূর করার উপায়

(৪) ত্বক ও চুল ভালো রাখে :

কাঁচা আম আমাদের ত্বক ও চুল ভালো রাখতে কাজ করে। গরমে ঘামের কারণে আমাদের শরীর থেকে সোডিয়াম ক্লোরাইড ও লৌহ বের হয়ে যায়। আপনি যদি কাঁচা আমের জুস তৈরি করে খান, তাহলে এই ঘাটতি দূর করা সম্ভব হতে পারে। কাঁচা আমে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট। ফলে এটি খেলে তা ত্বক ও চুলের উজ্জ্বল ধরে রাখতে কাজ করে।

(৫) ঘামাচি দূর করে :

গরমে অনেকের ঘামাচির সমস্যা দেখা দেয়। কাঁচা আম খেলে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সহজ হয়। কাঁচা আমে থাকা কিছু উপকারী উপাদান ঘামাচি থেকে বাঁচতে সাহায্য করে।

তবে এটি অতিরিক্ত খেলে উপকারের বদলে ক্ষতি হতে পারে। কারণ যত উপকারীই হোক, কোনো খাবারই অতিরিক্ত খাওয়া ঠিক নয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা