ছবি-সংগৃহীত
লাইফস্টাইল

বদহজমের সমাধান

লাইফস্টাইল ডেস্ক: খাবারের বিভিন্ন সমস্যার কারণে বদহজম দেখা দিতে পারে। অনেক সময় বেশি খেয়ে ফেললে, বাসি খাবার খেলে, দুটি খাবার একসাথে খাওয়া উচিত নয় এমন খাবার একসাথে খেলে এ সমস্যা দেখা দেয়।

আরও পড়ুন: ছেলেদের বাবা হওয়ার উত্তম সময়

বদহজম দুর করতে চাইলে প্রথমে আপনাকে বাইরের খাবার খাওয়ার অভ্যাস বন্ধ করতে হবে। অস্বাস্থ্যকর উপায়ে তৈরি খাবার খেলে তা পেটে সমস্যা হয়। খাবার পরিমিত খান, বাসি খাবার এড়িয়ে চলুন। এরপর বদহজম হলে ঘাবড়ে না গিয়ে ঘরোয়া উপায়ে সমাধান করতে পারেন।

জেনে নেওয়া যাক বদহজম দূর করার ঘরোয়া ৩টি উপায়-

(১) লবণ-চিনির শরবত:

বদহজমে অন্যতম উপকারী হলো শরবত। এটি তৈরিতে লবণ ও চিনি দুটিই ব্যবহার করতে হবে। বদহজম দেখা দিলে এ শরবত খেতে হবে সারাদিন । অথবা ওরস্যালাইনও খেতে পারেন। তবে ওরস্যালাইন তৈরির সময় এর প্যাকেটের গায়ে লেখা নির্দেশনা মেনে তবেই তৈরি করতে হবে। লবণ-চিনির শরবত বা ওরস্যালাইন খেলে তা শরীরকে দ্রুত সুস্থ করে তুলবে।

(২) দই:

দই অনেকেই পছন্দ করেন। বদহজমে এ খাবার আরও বেশি উপকারী। বদহজমে হলে আমাদের অন্ত্রের ভালো ব্যাকটেরিয়াগুলো পেট থেকে বের হয়ে যায়। যে কারণে কোনো খাবারই ঠিকভাবে হজম হয় না‌। দই অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার জোগান দেয়। যে কারণে দই খেলে পেট দ্রুত ঠিক হয়। তাই বদহজম থেকে সেরে ওঠার জন্য দই খান।

আরও পড়ুন: বাথরুমে ফোন নিলে যা হয়

(৩) কলা:

কলা অনেক উপকারিতা একটা ফল। বিশেষ করে বদ হজম দূর করে পেট ভালো রাখতে এ ফলের জুড়ি নেই। এতে থাকে প্রচুর পটাশিয়াম আর পেকটিন। পেকটিন দ্রবণীয় ফাইবার বলে দ্রুতই পেট ঠিক করে দেয়। তাই বদহজম দেখা দিলে কলা খান। এতে উপকার পাবেন দ্রুতই।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা