সংগৃহীত ছবি
জাতীয়

কক্সবাজার রুটের ৮ বিশেষ ট্রেন 

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম-কক্সবাজার-ঢাকা রুটে ৮টি বিশেষ ট্রেন চালাতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। এই ৮টি ট্রেন মোট ৫ দিন চলাচল করবে।

আরও পড়ুন: ড. ইউনূস-রাজনৈতিক দলের সংলাপ

বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের অ্যাসিস্ট্যান্ট চিফ কমার্শিয়াল ম্যানেজার (পি) মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকীর স্বাক্ষরিত এক বার্তায় বলা হয়েছে, যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতে ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে একজোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কক্সবাজার স্পেশাল নামের ট্রেনটি ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সময় মোট আসন সংখ্যা থাকবে ৫১৮টি। কক্সবাজার থেকে ঢাকায় আসার সময় মোট আসন সংখ্যা থাকবে ৬৩৪টি। ট্রেনটি কোচ থাকবে ১৮টি।

আগামী ২৩ অক্টোবর কক্সবাজার স্পেশাল-১ এর প্রথম ট্রিপ ঢাকা রেলওয়ে স্টেশন থেকে রাত ১১টায় ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে রাত ৪টায় মিনিটে। সেখানে ২০ মিনিট বিরতি দিয়ে রাত ৪টা ২০ মিনিটে ছেড়ে কক্সবাজার স্টেশনে পৌঁছাবে সকাল সাড়ে ৭টায়। ট্রেনটির শেষ ট্রিপ ঢাকা ছাড়বে ২৬ অক্টোবর।

আরও পড়ুন: সিএমএইচে চিকিৎসা নিলেন ড. ইউনূস

অন্যদিকে আগামী ২৪ অক্টোবর কক্সবাজার স্পেশাল-২ এর প্রথম ট্রিপ কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে দুপুর ১টা ৪০ মিনিটে ছেড়ে চট্টগ্রাম পৌঁছাবে বিকেল ৪টা ৪০ মিনিটে। চট্টগ্রামে ২০ মিনিট বিরতি দিয়ে বিকেল ৫টায় ছেড়ে বিরতহীনভাবে ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছাবে রাত ১০টায়। ট্রেনটির শেষ ট্রিপ কক্সবাজার ছাড়বে ২৭ অক্টোবর।

এদিকে কক্সবাজার আইকনিক রেলওয়ে স্ট্রেশনের স্টেশন মাস্টার মো. গোলাম রব্বানী জানিয়েছেন, সাধারণ যাত্রীদের পাশাপাশি পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখে বিশেষ ট্রেন সার্ভিসটি চালানোর সিদ্ধান্ত।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা