সংগৃহীত ছবি
জাতীয়

ড. ইউনূস-রাজনৈতিক দলের সংলাপ

নিজস্ব প্রতিবেদক: দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সাথে আজ ৪র্থ দফায় সংলাপে বসতে যাচ্ছে। গত সপ্তাহের মঙ্গলবার (১৫ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ এ তথ্য জানান।

শনিবার (১৯ অক্টোবর) বিকেলে রাজধানীর প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনায়’ এ সংলাপ শুরু হবে।

আরও পড়ুন: ২০২৫ সালের মধ্যে নির্বাচন হতে পারে

এ সংলাপে অগ্রাধিকার ভিত্তিতে নির্বাচনকেন্দ্রিক সংস্কার, নির্বাচনী রোডম্যাপ, দেশের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। এই সংলাপে আমন্ত্রণ পাওয়া রাজনৈতিক দলগুলো হচ্ছে গণফোরাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, জাতীয় মুক্তি কাউন্সিল, জাতীয় পার্টি-বিজেপি ও লেবার পার্টি।

তার আগে শনিবার (৫ অক্টোবর) বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, হেফাজতে ইসলামসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের সাথে সংলাপ করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা