সংগৃহীত
লাইফস্টাইল

থাই স্যুপ রান্নার রেসিপি 

লাইফস্টাইল ডেস্ক: বিভিন্ন ধরনের স্যুপের মধ্যে থাই স্যুপ বেশ জনপ্রিয়তা। বাইরে খেতে গেলে পয়সা তো খরচ হয়ই, সেইসাথে তা অস্বাস্থ্যকর হওয়ার ভয় থাকে। যদি বাড়িতেই এই স্যুপ তৈরি করে খাওয়া যায় তবে সমস্যা হবে না।

আরও পড়ুন: ইলিশ পোলাও তৈরির রেসিপি

থাই স্যুপ তৈরির জন্য খুব বেশি উপকরণের দরকার নেই। বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে সহজেই এটি তৈরি করা যায়। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা লাগবে

চিকেন স্টক- ৩ কাপ, মুরগির মাংস কিউব- ১/৪ কাপ, চিংড়ি- ১/২ কাপ, কাঁচা মরিচ ফালি- ৩টি, লেমন গ্রাস- ১০ টুকরা, লবণ- ১ চা চামচ, চিনি- ২-৩ চা চামচ, কর্ন ফ্লাওয়ার- দেড় টেবিল চামচ, টমেটো সস- ৩ টেবিল চামচ, সুইট চিলি সস- দেড় টেবিল চামচ, ডিমের কুসুম- ২টি, ভিনেগার/লেবুর রস- ১ চা চামচ।

আরও পড়ুন:

যেভাবে তৈরি করবেন:

প্রথমে আধা কাপ ঠান্ডা চিকেন স্টকের সাথে ভালোভাবে কর্ন ফ্লাওয়ার মিশিয়ে নিতে হবে। ডিমের কুসুম ফেটে নিতে হবে। যে পাত্রে স্যুপ তৈরি করা হবে সে পাত্রে একে একে চিকেন স্টক, গোলানো কর্ণ ফ্লাওয়ার, কাঁচা মরিচ ফালি, মুরগির মাংস, চিংড়ি মাছ, লবণ, লেমন গ্রাস, চিনি, টমেটো সস, সুইট চিলি সস, ডিমের কুসুম, লেবুর রস সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে।

এবার পাত্রটি চুলায় বসিয়ে দিতে হবে। ১০ মিনিট মাঝারি আঁচে রান্না করতে হবে। এই ১০ মিনিট সারাক্ষণ স্যুপ নাড়তে হবে। ১০ মিনিট পর স্যুপের পাত্র চুলা থেকে নামিয়ে নিয়ে, এই সময়ের মধ্যেই চিংড়ি ও মুরগির মাংস সিদ্ধ হয়ে যাবে ও স্যুপ ঘন হয়ে যাবে। এরপর মজাদার চিলি স্যুপ ওয়াটারের সাথে পরিবেশন করতে পারেন গরম গরম থাই স্যুপ।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা