সংগৃহীত
লাইফস্টাইল

মিষ্টি আলুর পায়েসের রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: মিষ্টি আলুর সঙ্গে পরিচিতি নেই এমন মানুষ কমই আছে। মিষ্টি আলু রান্নার থেকে বেশি চুলায় পুড়িয়ে ও সেদ্ধ করে খেতে মজাদার বেশি। অনেকে আবার ডেজার্ট বানিয়ে খান। এ আলু পুষ্টিগুণে ভরপুর। এতে রয়েছে প্রচুর পরিমাণ বিটা ক্যারটিন, ভিটামিন সি, ভিটামিন বি৬,ফাইবার, যা প্রতিদিনের ভিটামিনের চাহিদা পূরণ করে।

আরও পড়ুন: সুজির কাটলির রেসিপি

এছাড়াও হাত-পায়ের আঙুল ফোলা কমানো, কোষ্ঠকাঠিন্য, ইউরিনের সমস্যা দূর করাসহ বিভিন্ন রোগের চিকিৎসার জন্য এর পাতা ও মূল ব্যবহার করা হয়ে থাকে। এ ছাড়াও এর পাতা শাক হিসেবে বেশ সুস্বাদু ও পুষ্টিগুণে ভরা। চলুন জেনে নিন মিষ্টি আলুর পায়েসের রেসিপি।

তৈরি করতে যা যা লাগবে:

আলু ১ কেজি, দুধ আধা কেজি, খেজুরের গুড় আধা কেজি, ঘি ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, তেজপাতা ২টি, কিশমিশ পরিমাণমতো, দারুচিনি অল্প পরিমাণ, ড্রাই ফ্রুট পরিমাণমতো।

আরও পড়ুন: জলপাইয়ের মিষ্টি আচার রেসিপি

যেভাবে তৈরি করবেন:

মিষ্টি আলু প্রথমে ভালো করে পরিষ্কার করে খোসা ছড়িয়ে নিতে হবে। এরপর ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। তারপর চুলাতে কড়াই বসিয়ে দুধ জ্বাল দিতে হবে। একে একে তেজপাতা, দারুচিনি দিয়ে দিতে হবে। দুধ ঘন হয়ে এলে চুলার আঁচ কমিয়ে রান্না করতে হবে।

আরেকটি কড়াইয়ে ১ টেবিল চামচ ঘি গরম করে তার মধ্যে আলু দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে। একটানা নাড়তে হবে, নিচে যাতে পোড়া লেগে না যায়। ৩-৪ মিনিট ভাজার পর পরিমাণমতো লবণ ছিটিয়ে দিতে হবে। তারপর দুধের সঙ্গে খেজুরের গুড় দিয়ে একটু নেড়ে নিয়ে ঘিয়ে ভাজা মিষ্টি আলুগুলো দিয়ে দিন। এবার কিশমিশ দিয়ে ১০-১২ মিনিট চুলায় রেখে নাড়তে হবে। পায়েস ঘন হয়ে এলে নামিয়ে ফেলতে হবে। সবশেষে পরিবেশনের সময় ওপর থেকে ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দিলেই রেডি গরম।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা