লাইফস্টাইল

বাথরুমে ফোন নিলে যা হয়

লাইফস্টাইল ডেস্ক: মোবাইলের প্রতি আসক্তি এখন শুধু বড়দের মধ্যেই সীমাবদ্ধ নয়, শিশুরাও এখন ফোন ছাড়া খায় না, ঘুমায় না এমনকি খেলাধুলাও এখন ফোনক্রেন্দ্রিক হয়ে গেছে। এ কারণে অনেকে তো ফোন ছাড়া এক মুহূর্ত কাটানোর কথাও ভাবতে পারেন না। তাই তো বাথরুমে ফোন নিয়ে ঢুকে দীর্ঘক্ষণ কাটান।

আরও পড়ুন: চিকেন বান রেসিপি

যাদের মধ্যে এই অভ্যাস আছে, এখনই তারা সতর্ক হয়ে যান। না হলে কঠিন ব্যাধিতে আক্রান্ত হতে পারেন। এর কারণ হলো বাথরুম বা টয়লেট জীবাণুর আতুরঘর।

বিশেষজ্ঞরা বলেছেন, বাথরুমে মোবাইলফোন ব্যবহার করলে শরীরে প্রাণঘাতী রোগ বাসা বাঁধতে পারে। বাথরুম প্রায়ই ভিজে-স্যাঁতসেঁতে থাকে। এতে ব্যাকটেরিয়া দ্রুত বংশবৃদ্ধি করে। সেইসাথে, ঠিকভাবে হাত না ধোওয়া বা কমোডের পাশে ফোন রাখায় দ্রুত ছড়িয়ে পড়ে সালমোনেল্লা, ই কোলাই, সিগেল্লা ও ক্যামফাইলোব্যাকটরের মতো ব্যাকটেরিয়া।

২০১৬ সালে একটি সমীক্ষায় দেখা যায় ৪১% অস্ট্রেলিয়ার বাসিন্দা ও প্রায় ৭৫% আমেরিকাবাসী টয়লেটে মোবাইলফোন ব্যবহার করেন।

এছাড়াও মোবাইল অন থাকলে ও ক্রমাগত ব্যবহারের ফলে তার তাপমাত্রা এমনিতে বেশি থাকে যা ব্যাকটেরিয়াদের বৃদ্ধিতে সাহায্য করে।

আরও পড়ুন: টুটি ফ্রুটি কেকের রেসিপি

গবেষকেরা আরও বলছে, মোবাইলের কভার রাবারের তৈরি, সেখানে বাসা বাঁধে বহু ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়া। বাথরুমের ফ্লাশ, কল বা দরজার লক ব্যবহারের পর মোবাইলের স্ক্রিনে হাত দিলে সেখানেও জন্মাতে পারে সালমোনেল্লার মতো ভয়ঙ্কর ব্যাকটেরিয়া। যা থেকে হতে পারে টাইফয়েড।

চিকিৎসকরা জানাচ্ছেন, মোবাইলে বাসা বাঁধা ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়া খাবারের সঙ্গে লালায় মিশে দ্রুত ছড়িয়ে পড়ে শরীরে। সম্প্রতি এক পরীক্ষায় দেখা গেছে, ফোনের টাচস্ক্রিনে গ্যাসট্রো ও স্ট্যাপের মতো ক্ষতিকর ভাইরাস জন্মাতে পারে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা