সংগৃহীত
লাইফস্টাইল

ফুলকপির রোস্ট তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: শীতের মৌসুমে বাজার ফুলকপিতে ভরে উঠেছে। কমবেশি সবাই এই সবজি খেতে পছন্দ করেন। ফুলকপি দিয়ে তৈরি করা যায় নানা পদের তরকারি। পাশাপাশি খিচুড়ি, ডেজার্ট’সহ নানা মুখোরোচক খাবারও করা যায় এই সবজি দিয়ে।

আরও পড়ুন: ফুলকপির পাকোড়া তৈরির রেসিপি

তবে ফুলকপি দিয়ে আরও একটি সুস্বাদু পদ তৈরি করতে পারেন, সেটি হলো ফুলকপির রোস্ট। নাম শুনে বিশাল কিছু মনে হলেও রান্নার পদ্ধতি কিন্তু খুব সহজ। চলুন জেনে নেওয়া যাক ফুলকপির রোস্ট তৈরির সহজ রেসিপি

তৈরি করতে যা যা লাগবে

১. ফুলকপি ১টি, আদা ১ চা চামচ, কাঁচা মরিচ ২-৩টি, টকদই ২ টেবিল চামচ, কাজু বাদাম ৬-৭টি, পোস্ত বাটা ১ টেবিল চামচ, জিরার গুঁড়া ১ চা চামচ, ধনে গুঁড়া ১ চা চামচ, মরিচের গুঁড়া ১ চা চামচ, শুকনো মরিচ ১টি, ছোট এলাচ ২টি, লবঙ্গ ২-৩টি, দারুচিনি ১টি, তেজপাতা ১টি, গরম মসলার গুঁড়া আধা চা চামচ, ঘি ২ চা চামচ, সরিষার তেল ১ চা চামচ, সাদা তেল ২ টেবিল চামচ, চিনি ২ চা চামচ, লবণ পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন

আরও পড়ুন: হাড়জনিত সমস্যার ৫ লক্ষণ

প্রথমে কাজুবাদাম, পোস্ত, আদা ও কাঁচা মরিচ একসঙ্গে বেটে নিতে হবে। এরপর ফুলকপি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এরপর কাজু, পোস্ত, ফেটানো টকদই, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, মরিচের গুঁড়া ও সরিষার তেল দিয়ে ভালো করে মেরিনেট করে নিতে হবে।এবার কড়াইতে সাদা তেল ও ঘি একসঙ্গে গরম করে এর মধ্যে ফোড়ন হিসেবে দিন গোটা গরম মসলা, শুকনো মরিচ ও তেজপাতা দিতে হবে। একটু ভেজে নিয়ে আদা ও মরিচ বাটা দিয়ে দিতে হবে।

তারপর মেরিনেট করা ফুলকপি দিয়ে কষাতে হবে। কষানো হয়ে গেলে ১৫-২০ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। ফুলকপি সেদ্ধ হয়ে যাবে। তেল ছাড়তে শুরু করলে তাতে অল্প গরম জল ঢেলে দিয়ে ফুটতে দিতে হবে। ফুলকপি পুরোপুরি সেদ্ধ হয়ে এলে চিনি ও গরম মসলা দিয়ে নামিয়ে নিতে হবে। এবার ভাত, পোলাও বা পরোটার সঙ্গে পরিবেশন করুন গরম গরম ফুলকপির রোস্ট।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা