সংগৃহীত
লাইফস্টাইল

ফুলকপির পাকোড়া তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: ফুলকপি পছন্দ করে এমন লোক খুব কমই আছে। বিশেষ করে সবজি লাভারদের জন্য ফুলকপি বরাবরই খুব প্রিয়। তবে ফুলকপি দিয়ে তৈরি নানা রকম সুস্বাদু খাবার রান্না করা যায়।

আরও পড়ুন: কলার মোচার ভর্তার রেসিপি

শীত কালে গরম ফুলকপির পাকোরার স্বাদই যেনো আলাদা। চাইলে গরম চায়ের সঙ্গে বিকেলের নাস্তায় বড় কিংবা ছোট সকলের মন জয় করবে এই ফুলকপির পাকোড়া। চলুন জেনে নেওয়া যাক ফুলকপির পাকোড়া তৈরির সহজ রেসিপি

তৈরি করতে যা যা লাগবে

ফুলকপি, ১/৩ কাপ কর্ন ফ্লাওয়ার, ১/৪ কাপ ময়দা, স্বাদ মতো লবণ, ১/৪ কাপ চালের গুড়া, আধা চা চামচ আদাবাটা, আধা চা চামচ রসুনবাটা, ১ টেবিল চামচ মরিচের গুড়া, আধা চা চামচ হলুদের গুড়া, আধা চা চামচ জিরার গুড়া, আধা চা চামচ ধনিয়া গুড়া, টমেটো সস, ব্রেড ক্রাম্ব, তেল- পরিমাণ মতো।

আরও পড়ুন: আসল গুড় চেনার উপায়

যেভাবে তৈরি করবেন

ফুলকপি বড় টুকরা করে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। অন্যদিকে চুলায় হাঁড়িতে পর্যাপ্ত পানি দিতে হবে। পানি ফুটে উঠলে ১ টেবিল চামচ লবণ দিয়ে এতে ফুলকপির টুকরোগুলো ৩ মিনিটের জন্য হাঁড়ি ঢেকে দিতে হবে। ফুলকপির কাঁচা ভাব চলে গেলে পানি থেকে উঠিয়ে আধা ঘণ্টার জন্য নরমাল ফ্রিজে রেখে দিতে হবে। পরে ব্রেড ক্রাম্ব ও তেল বাদে বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। ফুলকপির টুকরোগুলো ব্যাটার দিয়ে ভালো করে কোট করে ব্রেড ক্রাম্বে গড়িয়ে গরম তেলে ভেজে নিতে হবে। এবার পরিবেশন করুন গরম গরম ফুলকপির পাকোড়া।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা