সংগৃহীত
লাইফস্টাইল

ইলিশ পোলাও তৈরির রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: ইলিশ মাছ পছন্দ করেন না এমন লোক খুব কমই আছে। স্বাদে সবাই মুগ্ধ। ইলিশের নানান রকমের পদ কমবেশি সবাই খান। কিন্তু ইলিশ পোলাওয়ের স্বাদ সবকিছুকেই হার মানায়। তবে রেসিপি জানা না থাকলে কিন্তু মজাদার ইলিশের রেসিপি রান্না সম্ভব না। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

আরও পড়ুন: ডিমের কোরমার রেসিপি

তৈরি করতে যা যা লাগবে:

পোলাও চাল আধা কেজি, ইলিশ মাছ ১০-১২ টুকরো, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, টকদই ১ কাপ, লবণ স্বাদমতো, দারুচিনি টুকরাম, এলাচ ৪টি, পেঁয়াজ বাটা ৩/৪ কাপ, পেঁয়াজ স্লাইস আধা কাপ, পানি ৪ কাপ, কাঁচা মরিচ ১০টি, চিনি ১ চা চামচ ও, তেল আধা কাপ।

যেভাবে তৈরি করবেন:

ইলিশ মাছ ভালো করে কেটে টুকরো করে ধুয়ে নিতে হবে। এবার এতে আদা, রসুন, লবণ ও টকদই মেখে ১৫ মিনিট মেরিনেট করে রাখতে হবে। একটি পাত্রে তেল গরম করে দারুচিনি, এলাচ দিয়ে নেড়ে বাটা পেঁয়াজ দিয়ে মসলা কষিয়ে নিতে হবে। মসলা কষানো হলে মাছ দিয়ে ২০ মিনিট ঢেকে রান্না করতে হবে। কিছুক্ষণ পর চিনি ও ৪টি কাঁচা মরিচ দিয়ে একবার মাছ উল্টে দিতে হবে। পানি শুকিয়ে তেল ওপর উঠলে নামিয়ে নিতে হবে। মাছ মসলা থেকে তুলে নিতে হবে।

আরও পড়ুন: নাগেট বানানোর রেসিপি

অন্য পাত্রে ২ টেবিল চামচ তেল গরম করে স্লাইস করা পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিতে হবে। এবার তেলের মধ্যে মাছের মসলা ও চাল কিছুক্ষণ ভেজে পানি স্বাদমতো লবণ দিয়ে ঢেকে দিতে হবে। পানি শুকিয়ে এলে অল্প আঁচে ১৫ মিনিট রেখে চুলা থেকে পোলাও নামি নিতে হবে। এরপর একটি বড় পাত্রে পোলাওয়ের ওপর মাছ বিছিয়ে বাকি পোলাও দিয়ে মাছ ১০ মিনিট ঢেকে দিতে হবে। তৈরি হয়ে গেল ইলিশ পোলাও। উপরে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করুন ইলিশ পোলাও।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা