ফাইল ছবি
লাইফস্টাইল

কাঁচা মরিচে সারবে কঠিন রোগ

লাইফস্টাইল ডেস্ক: আমরা অনেকেই খাবারে ঝাল খেতে পছন্দ করি আবার অনেকে করি না।তবে ঝাল খাওয়ার রয়েছে অসংখ্য স্বাস্থ্য উপকারিতা, বিশেষ করে কাঁচা মরিচ। কাঁচা মরিচে অনেক পুষ্টিগুন রয়েছে, যা অনেক রোগের মোকাবিলা করতে পারে।

আরও পড়ুন: যেসব বাসি খাবারে বাড়ে স্বাস্থ্যঝুঁকি

এতে থাকে ভিটামিন এ, সি,কে,বি ৬,পটাশিয়াম, কপার, ম্যাগনেসিয়াম, থিয়ামিন, রাইবোফ্লবিন, নিয়াসিন, ফলেট, আয়রন, ম্যাঙ্গানিজ ও ফসফরাস, যা শরীরের জন্য বেশ উপকারি।

চলুন জেনে নিই কাঁচা মরিচ খাওয়ার আরও কিচু উপকারিতা-

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: দৈনিক অন্তত ২টি কাঁচা মরিচ খেলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ফলে বিভিন্ন ধরনের সংক্রমণ কাছে ঘেঁষার সুযোগ পায় না।

মানসিক চাপ দূর: কাঁচা মরিচ খেলে অ্যান্ডোরফিন হরমোনের ক্ষরণ বেড়ে যায়। ফলে স্ট্রেস লেভেল তো কমেই, সেই সঙ্গে মন-মেজাজ চাঙ্গা হয়ে ওঠে।

আরও পড়ুন: কাঁচা মরিচ সংরক্ষণ করার উপায়

হার্ট সুস্থ রাখে: কাঁচা মরিচ রক্তে খারাপ কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা নিয়ন্ত্রণ করে।

রক্ত জমাট বাঁধার সমস্যা দূর করে: কাঁচা মরিচ রক্ত জমাট বাঁধার সমস্যা দূর করে। ফলে অ্যাথেরোস্ক্লেরোসিস ও হার্ট অ্যাটাকের ঝুঁকি যায় কমে।

সাইনাসের সমস্যা দূর করে: কাঁচা মরিচে থাকা ক্যাপসিসিন নামক উপাদান শরীরে প্রবেশ করা মাত্র মিউকাস মেমব্রেনের মধ্যে রক্তের প্রবাহ বেড়ে যায়। ফলে সাইনাস ইনফেকশনের প্রকোপ কমে।

ক্যানসারের ঝুঁকি কমায়: কাঁচা মরিচে থাকে প্রচুর মাত্রায় অ্যান্টি অক্সিডেন্ট, যা শরীরে প্রবেশ করলেই ক্ষতিকর টক্সিক উপাদান বেরিয়ে যায়। ফলে ক্যানসার সেল জন্ম নেওয়ার ঝুঁকি কমে।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা