ছবি : সংগৃহিত
লাইফস্টাইল

গরুর মাংস নরম করার উপায়

লাইফস্টাইল ডেস্ক : আজ পবিত্র ঈদুল আজহা, কোরবানির ঈদ। এই ঈদে খাদ্য তালিকায় গরুর মাংস তো থাকবেই! তবে গরুর মাংস শক্ত হওয়ায় রান্না করতে বেশ সময় লাগে। তাই অনেকে মনে করেন, প্রেসার কুকার ছাড়া গরুর মাংস তাড়াতাড়ি সেদ্ধ করার উপায় নেই।

আরও পড়ুন : ঈদের সাজ

তবে গরুর মাংস নরম ও দ্রুত সেদ্ধ করার বেশ কিছু সহজ পদ্ধতি রয়েছে। পদ্ধতিগুলো জেনে নিন-

(১) লবণ : মাংস রান্নার আগে লবণ দিয়ে মেখে ১-২ ঘণ্টা রেখে দিন। এরপর লবণ ধুয়ে ফলে রান্না করলে মাংস দ্রুত সেদ্ধ হবে। অথবা রান্না করার সময় শুরুতেই না দিয়ে রান্নার মাঝামাঝি সময়ে লবণ দিয়ে ভালোভাবে নেড়ে দিলে দ্রুত মাংস সেদ্ধ হবে এবং রান্নাও তাড়াতাড়ি হবে।

(২) স্কোরিং : মাংস কতটুকু নরম হবে, তা মাংস কিভাবে কাটা হচ্ছে তার ওপর নির্ভর করে। মাংসকে নরম করতে কাটার একটি পদ্ধতি হচ্ছে স্কোরিং। সেক্ষেত্রে মাংসের সারফেসকে আড়াআড়ি করে অগভীরভাবে কাটতে হয়। এ পদ্ধতি শক্ত প্রোটিন ভাঙতে সহায়তা করে।

আরও পড়ুন : কলমি শাকের পুষ্টিগুণ ও উপকারিতা

(৩) টেন্ডারাইজিং পাউডার : মাংসকে নরম করতে টেন্ডারাইজিং পাউডার ছিটাতে পারেন। এই পাউডারে এনজাইম থাকে, যা মাংসের শক্ত ফাইবার ভাঙতে সাহায্য করে।

(৪) টক দই : নরম, মোলায়েম ও তুলতুলে মাংস রান্না করতে চাইলে রান্নার আগে টক দই দিয়ে মেখে রেখে দিন। টক দই না থাকলে লেবু কিংবা ভিনেগার ব্যবহার করতে পারেন। তবে বেশিক্ষণ মাখিয়ে রাখবেন না। এতে মাংস অস্বাভাবিক নরম হয়ে যেতে পারে। ৩০ মিনিটের মতো রাখা যেতে পারে।

আরও পড়ুন : বয়স বাড়িয়ে দেয় যেসব খাবার

(৫) পেঁপে : গরুর মাংস তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য কাঁচা পেঁপের জুড়ি নেই। পেঁপে দিয়ে মাংস রান্না করলে সহজেই সেদ্ধ হয়। কিংবা রান্নার আগে পেঁপে, আনারস অথবা নাশপাতি- এই ৩ টি ফলের যেকোনো একটি বেটে এবং আপনার প্রিয় মসলা যোগ করে মাংসকে ম্যারিনেট করুন। ৩০ মিনিটের মতো রাখুন। মাংসকে আনারসে বেশিক্ষণ রাখবেন না। কারণ আনারসের অ্যানজাইম মাংসকে খুব দ্রুত নরম করতে পারে।

(৬) চিনি : গরুর মাংস নরম করার জন্য রান্না করার সময় সামান্য পরিমাণে চিনি দিতে পারেন। চিনি দিলে মাংস দ্রুত সেদ্ধ হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা