ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

কোরবানির আগে গৃহিণীদের করণীয়

লাইফস্টাইল ডেস্ক : কোরবানির ঈদে গৃহিণীদের কাজ অনেক বেড়ে যায়। কারণ এ সময় পশু কোরবানির পর মাংস ধুয়ে সংরক্ষণ করা থেকে শুরু করে রান্না পর্যন্ত অনেক কিছুই তাদের এক হাতে সামলাতে হয়।

আরও পড়ুন : গরুর মাংস কতটুকু খাওয়া নিরাপদ

তখন প্রয়োজনীয় জিনিস হাতের কাছে না পেলে বিরক্তও যেমন হবেন, একই সাথে সময়ও নষ্ট হয়। তাই ঈদুল আজহার প্রস্তুতি এখন থেকেই নিন।

জেনে নিন কোরবানির ঈদের আগে যা করবেন-

(১) যন্ত্রপাতি গুছিয়ে নিন : পশু জবাই করার জন্য খুটি-নাটি যন্ত্রপাতি হাতের নাগালে রাখুন। অনেকের বাড়িতেই পুরোনো ছুরি, বটি বা ইত্যাদি যন্ত্রপাতি থাকে। সেগুলো ঈদের আগেই ধারালো করে গরম পানিতে ১-২ মিনিট ডুবিয়ে রেখে ভালোভাবে পরিষ্কার করে নিন। ফলে এতে জীবাণু থাকবে না। যাদের যন্ত্রপাতি নেই, তারা ঈদের আগেই কিনে রাখুন।

আরও পড়ুন : মাছের ডিম খাওয়ার উপকারিতা

(২) রান্নার মসলা প্রস্তুত রাখুন : কোরবানির মাংস রাঁধতে অনেক মসলার প্রয়োজন হয়। পেঁয়াজ-রসুন-আদা বাটা থেকে শুরু করে গুঁড়া মসলা যেমন- হলুদ, মরিচ, জিরা, ধনিয়া ও গরম মসলাসহ যাবতীয় নানা মসলা আগে থেকেই সংরক্ষণ করুন। যদি বিরিয়ানি রান্না করতে চান, সেক্ষেত্রে আরও কিছু মসলা আগে থেকেই গুছিয়ে রাখুন। এখন থেকেই গুঁড়া মসলাগুলো প্রস্তুত করে কৌটায় ভরে রাখুন। সেই সাথে বাটা ও কাটা মসলাগুলো জিপলক ব্যাগ বা কৌটায় ফ্রিজের ডিপে রেখে সংরক্ষণ করুন।

(৩) ঈদের বাজার : ঈদের বাকি আর মাত্র কয়দিন। তাই সময় বাঁচাতে এখনই ঈদের বাজার করে রাখুন। সেমাই-চিনি থেকে শুরু করে ঈদের দিন মিষ্টান্ন রান্নার জন্য যাবতীয় প্রয়োজনী উপকরণ কিনুন মনে করে।

আরও পড়ুন : বর্ষায় যেসব খাবার এড়িয়ে চলবেন

(৪) মাংস সংরক্ষণের ব্যবস্থা করে রাখুন : কোরবানির মাংস ঘরে আনার পর আলাদা করে ভাগ করে রাখুন। যেমন- সিনার মাংস, কলিজা, ভুড়ি, পায়ের মাংস, মগজ, ইত্যাদি ভাগ করে ফেলতে হবে। এছাড়া ফ্রিজে রাখার আগে ভালো করে মাংস ধুয়ে রাখবেন। ফুড গ্রেডের প্লাস্টিকের ব্যাগেই মাংস রাখা উত্তম। প্যাকেটগুলো ঈদের আগেই যোগাড় করে রাখুন, যাতে প্রয়োজনের সময় খুঁজতে না হয়। মাংসগুলো ছোট ছোট করে প্যাকেট করে রাখুন।

(৫) প্যাকেটের গায়ে লিখে রাখুন : প্রতিটি প্যাকেটের গায়ে কোন মাংস তা লিখে রাখলে খুঁজে বের করা সহজ হবে। তবে অবশ্যই কোরবানির মাংস ৪-৬ মাসের বেশি সংরক্ষণ করবেন না। এতে মাংসের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা