ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

বয়স বাড়িয়ে দেয় যেসব খাবার 

লাইফস্টাইল ডেস্ক : ত্বক ভালো রাখার জন্য সবার আগে প্রয়োজন হলো নিজের প্রতি যত্নশীল হওয়া। সেজন্য নজর দিতে হবে নিজের জীবনযাপনের দিকে।

আরও পড়ুন : ব্যথানাশক যেসব খাবার

অস্বাস্থ্যকর খাবার খেলে তা শরীরে বিভিন্ন প্রভাব ফেলে, সেই সাথে বাড়ে অসুখেরও ভয়। কেবল তাই নয়, ত্বকেও এর প্রতিফলন দেখা যায়। কিছু খাবার আছে, সেসব তালিকা থেকে বাদ না দিলে অল্প বয়সেই ত্বকে বয়সের ছাপ পড়ে।

ভারতের ত্বকরোগ বিশেষজ্ঞ, ডাঃ অপরাজিতা লাম্বা তার একটি ইনস্টাগ্রাম পোস্টে স্বাস্থ্যকর এবং উজ্বল ত্বক পাওয়ার জন্যে ৩ ধরনের খাবার প্রতিদিনের তালিকা থেকে বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন : ডোনাট রেসিপি

এই ৩ টি খাবার সম্পর্কে জেনে নিন-

(১) ভাজাপোড়া : সুস্থ থাকতে চাইলে আজ থেকেই ভাজাপোড়া জাতীয় খাবার খাওয়ার অভ্যাস বাদ দিন। কারণ এসব খাবারে প্রচুর অস্বাস্থ্যকর ফ্যাট থাকে, যা ত্বকের ভেতরে প্রদাহ বাড়িয়ে দেয়। সেই সাথে বন্ধ করে দিতে পারে লোমকূপ। এতে ত্বকের ক্ষতি হয়, বলিরেখাও বেড়ে যায়। অল্প বয়সেই পড়ে যায় বয়সের ছাপ।

(২) ক্যানের ফল ও ফলের রস : প্যাকেটজাত ফল এবং ফলের রসে প্রচুর পরিমাণে চিনিযোগ করা হয়। এ ধরনের খাবারে ফাইবারের পরিমাণ থাকে খুবই কম। এগুলো খেলে তা আমাদের শরীরে বাড়িয়ে দিতে পারে ইনসুলিনের মাত্রা। এতে ত্বকের ভেতরে প্রদাহের সৃষ্টি হয়। ফলে ত্বকে ব্রণ দেখা দেয়। ঘাটতি তৈরি হয় কোলাজেন উৎপাদনে। ত্বকে বলিরেখা দেখা দেয় এবং টানটান ভাবও নষ্ট হয়।

আরও পড়ুন : হার্ট যে কারণে অকেজো হতে পারে!

(৩) চিনি : ত্বক ভালো রাখতে চাইলে চিনি খাওয়ার পরিমাণ কমাতে হবে। বিশেষ করে, সাদা চিনি একেবারেই বাদ দিয়ে দিতে হবে। কফি কিংবা চায়ের সাথে অতিরিক্ত চিনি যোগ করে খাবেন না।

ডাঃ লাম্বা জানিয়েছেন, প্রতিদিনের খাবারের তালিকায় খুব অল্প চিনি খাওয়া উচিত। সম্ভব হলে উল্লেখিত ৩ খাবার যদি আপনার তালিকা থেকে সরাসরি বাদ দিন। যদি তা সম্ভবব না হয়, তবে যতটা সম্ভব পরিমাণ কমিয়ে আনবেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা